editor
প্রকাশিত: 7:30 PM, November 13, 2022
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী লীগ বাকশালী সরকার উন্নয়নের নামে দেশের মানুষকে লুটপুটে খাচ্ছে। দেশের মানুষ আজ শান্তিতে নেই। ঠিকমতো করে তিনবেলা খাবার জোগাতে পারছে। দেশের যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে হিমশিম খেয়ে জীবনযাপন করছে। তিনি আরো বলেন, সকল বাধা, মামলা, হামলা, নির্যাতন উপেক্ষা করে সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করতে হবে। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষও জেগে উঠেছে। তিনি সিলেটের গণসমাবেশকে সফল করতে বিএনপির প্রত্যক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং যে কোন ধরনের বাধা-বিপত্তি আসলে তা রাজপথে প্রতিহত করার আহ্বান জানান।
রবিবার (১৩ নভেম্বর) বিকালে ছাতক নুসরাত কমিউনিটি সেন্টারে আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ছাতক উপজেলার কালারুকা, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, দোলার বাজার, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত। এসময় আরো উপস্থিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন