editor
প্রকাশিত: 8:20 PM, November 12, 2022
ভাস্কর প্রকাশন থেকে প্রকাশিত কবি অমিতা বর্দ্ধন এর “আকাশের নিচে সমুদ্রের সম্মুখে” কাব্যগ্রন্থ এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লেখালেখি হচ্ছে একটা শিল্প। লেখালেখির মাধ্যমে লেখক নিজে আলোকিত হন এবং সমাজকে আলোকিত করতে সহযোগিতা করেন। একজন লেখক সামগ্রিকতাকে ধারণ করে তা নিজের জীবন ও বাস্তবতার আলোকে অথবা কল্পনার শৈল্পিক আঁচড়ে তা সমাজের কাছে তুলে ধরেন। তেমনি অমিতা বর্দ্ধন একজন সুলেখিকা। দীর্ঘ দিন থেকে তিনি তার লেখনির মাধ্যমে সমাজের নানা দিকে তুলে ধরেছেন। একজন লেখক অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি কবি অমিতা বর্দ্ধনের মতো প্রতিটি লেখক সৃজনশীল প্রগতিশীল লেখা উপহার দিক সমাজকে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্বজিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছোট কাগজ ভাস্কর এর কবি ও সম্পাদক পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেটের কবি ও সভাপতি এ কে শেরাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের কবি ও সভাপতি এনায়েত হাসান মানিক, ছোটকাগজ ঘাস এর কবি ও সম্পাদক নাজমুল হক নাজু, বিশিষ্ট সমাজসেবক জ্যোতির্ময় সিংহ মজুমদার ও “আকাশের নিচে সমুদ্রের সম্মুখে” কাব্যগ্রন্থ এর লেখক কবি অমিতা বর্দ্ধন।
কবি হরিপদ চন্দ এর পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি আলাউদ্দিন তালুকদার। প্রকাশনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিধু ভূষণ ভট্টাচার্য্য, হিমাংশু দাস, শহীদুল ইসলাম লিটন, হীরা মোহন রায়, হেলাল আহমদ, কবি বিমল কর, এমরান ফয়ছল, গোপেশ চন্দ্র সূত্রধর, বাবুল আহমদ, রসময় ভট্টাচার্য্য, বিপ্লব নন্দী, মিহির মোহন, নয়ন বিশ্বাস, তপন মজুমদার, শ্রাবণী দাস বীথি, মিহির মোহন, পুলিন বিশ্বাস, হিমাংশু রায় হিমেল, জান্নাত আরা খান পান্না। শুরুতে কাব্যগ্রন্থের লেখিকা অমিতা বর্দ্ধন সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন