editor

প্রকাশিত: 4:58 PM, March 18, 2021

যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলছে রাশিয়া

যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলছে রাশিয়া

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ আখ্যা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ক্ষমা চাইবে বলে মনে করেন রাশিয়ার একজন আইনপ্রণেতা।যদি এ ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখপ্রকাশ না করে তবে পাল্টা প্রতিশোধের আভাস দিয়েছেন তিনি।রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের উপ-প্রধান কনস্টান্টিন কসাচয়েভ বলেন, বাইডেনের মন্তব্য অগ্রহণযোগ্য। এতে ইতিমধ্যে টানাপোড়েনে থাকা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলবে। নতুন প্রশাসনের অধীন মার্কিন নীতিতে একটা পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন।তিনি বলেন, একটি রাষ্ট্রের এমন পদমর্যাদার একজন ব্যক্তির কাছ থেকে এ রকম বক্তব্য আসা করা যায় না। কোনোভাবেই এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য না।এদিকে  মস্কোর সঙ্গে জরুরি পরামর্শ করতে ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত শনিবার যুক্তরাষ্ট্র ছাড়বেন। এতে দুদেশের সম্পর্কের মধ্যে আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।দূতাবাসের বরাতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাস জানায়, আগামী ২০ মার্চ, যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অন্তোনভ মস্কোর উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন। সংকটে থাকা রুশ-মার্কিন সম্পর্ক সংশোধনে আলোচনা করার পরিকল্পনা রয়েছে আনাতলির।রুশ দূতাবাস জানায়, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের হঠকারী মন্তব্যে দুই দেশের মধ্যকার অতিমাত্রায় সাংঘর্ষিক সম্পর্ক ভেঙে পড়ার হুমকিতে রয়েছে।এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘খুনি’ হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপ করার খেসারত দিতে হবে তাকে।এতে রাশিয়ার সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। পরামর্শের জন্য বুধবার যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া বাইডেনের প্রার্থিতা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বলে দেশটির গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, তাকে (পুতিন) এর খেসারত দিতে হবে।পুতিনকে তিনি খুনি বলে মনে করেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, তা-ই মনে করি।বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে পুতিনের বিরুদ্ধে। যদিও রুশ প্রেসিডেন্ট তা অস্বীকার করে আসছেন।এমন একসময় বাইডেনের এই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, যখন নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় শাস্তি হিসেবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর রপ্তানি বিধিনিষেধ ঘোষণা করছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।রাশিয়া তার জবাবে ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। কিন্তু জোর দিয়ে বলছে, রাশিয়া দুই দেশের সম্পর্কের মধ্যে অপরিবর্তনীয় অবনতি ঠেকাতে চাচ্ছে।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পরামর্শ করতে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলিকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে।রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেবকভ বলেছেন, রুশ-মার্কিন সম্পর্কের অবনতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

অনলাইন ডেস্ক(রিপা-৬)

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি:মনোনয়ন আলোচনায় তিন হেভিওয়েট নেতা

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে স্থানীয় নির্বাচনী হাওয়ার রেশ ধরে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংক পিএলসি’র ২ কোটি টাকার অনুদান

পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: এস টি এম ফখর উদ্দিন

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব

সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সাংবাদিকের রক্ত ঝরিয়েছে ইন্টার্ণ চিকিৎসকরা। রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর সংবর্ধনা

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, শহীদের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

গণতন্ত্র ও মুক্ত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে হামলা বরদাশত করা হবে না: সিপিবি

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮