editor
প্রকাশিত: 11:34 AM, October 29, 2026
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি।
বুধবার (২৮ অক্টোবর) নগরীর বন্দরবাজারস্থ সিটি পয়েন্টে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন। সমাবেশ পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা কমিটির নেতা কমরেড আনোয়ার হোসেন সুমন, জেলা কমিটির সদস্য কমরেড তপন চৌধুরী টুটুল, রিকশা শ্রমিক নেতা ইবরাহিম খলিল, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা কমিটির সদস্য স্বন্দীপ পাল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল এবং ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক নাজনীন লিজা প্রমুখ।
সভাপতির বক্তব্যে কমরেড সৈয়দ ফরহাদ হোসেন বলেন, হামলা চালিয়ে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে এ দেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না। মহান মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময় থেকে অদ্যাবধি সন্ত্রাস ও দমন-পীড়নের মাধ্যমে কেউ সিপিবিকে দমাতে পারেনি। ভবিষ্যতেও গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্ত রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি গণআন্দোলনে কমিউনিস্ট পার্টি লড়াই-সংগ্রামে অংশ নিয়েছে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রক্ত দিয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মুক্তি ভবন ছিল অভ্যুত্থানের অন্যতম কেন্দ্র। মুক্তি ভবনে যারা হামলা চালিয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, এ হামলা গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত রাজনৈতিক চর্চার ওপর আঘাত।
বক্তারা আরও বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের চলমান সংগ্রামকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মুক্ত রাজনৈতিক চর্চা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশ থেকে মুক্তি ভবনে হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সিপিবি নেতৃবৃন্দ।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট প্রকাশের অভিযোগ উঠেছে আহমেদ শহীদ তাপাদারের বিরুদ্ধে। এ ঘটনায়
সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি সিলেট জেলা কমিটি। বুধবার (২৮
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী তারাপুর চা বাগান এলাকায় মাদকের বিস্তার এবং অনৈতিক কার্যকলাপ দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। চা
* বিনা ডিউটিতে বেতন উত্তোলন * তদন্তে গিয়ে সাংবাদিক দেখে পালালেন ইউএনও আক্তার হোসেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব রাবেয়া
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর প্রধান প্রধান রাস্তা ও ফুটপাত এখন ভাসমান হকার এবং অবৈধ যানবাহনের সম্পূর্ণ দখলে। যাত্রী ও পথচারীদের
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট