editor
প্রকাশিত: 8:23 PM, May 26, 2024
সংরক্ষিত নারী আসন সিলেট বিভাগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী বলেছেন, আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। এ জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও গবেষণা অপরিহার্য।
তিনি রোববার (২৬ মে) সন্ধ্যায় নগরীর চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর প্রতীক আব্দুল মালেক, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা।
বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গুলজার খান, আবুল কালাম আজাদ, জাফর উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুক্তেস্বর পাল, গোপাল চন্দ, আবুল কাশেম, মো: আলী নূর, মঈনুদ্দিন রফিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাঈদুর রহমান এপলু, মাঈদুল ইসলাম, শ্যামল দেবনাথ, অধীর সিংহ বর্মন, আবু সালেহ, প্রদীপ দাস, মো: মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে