editor
প্রকাশিত: 4:49 PM, April 8, 2023
আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে কাউন্সিলর কার্যালয়ে যুব সমাজের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে কাউন্সিলর আফতাব হোসেন খান বলেন, আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছে। আমার আজকের পরিচিতি শুধুই আপনাদের সহযোগিতা ও সহমর্মিতার কারণে। আপনাদের সমর্থনে আমি পর পর ২ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে অত্র ওয়ার্ডের উন্নয়নে কাজ করেছি। তাই আবারো আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে অত্র ওয়ার্ডের উন্নয়ন তরান্বিত করতে নিরলসভাবে কাজ করে যাবো। তিনি জাতির পিতার স্বপ্ন বাাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক শাহানুর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিবুর রহমান মালদার, সহ সভাপতি রানা শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মাজহারুল ইসলাম সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওশর এন চৌধুরী, সঙ্গীত শিল্পী, সৌরভ সোহেল, জুবেল আহমদ, রোহিন আহমদ, রুবেল আহমদ, ফয়ছল আহমদ ফাহাদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এ কে এম তুহিন আহমদ, আতিক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষে কাউন্সিলর আফতাব হোসেন খানের উন্নয়ন নিয়ে কবিতা আবৃত্তি করেন কাউসার আহমদ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন