editor

প্রকাশিত: 8:05 PM, December 8, 2022

আগুন সন্ত্রাস ও ম্যাসাকারের ব্যাপক পরিকল্পনা করেছে সরকার আব্দুল কাইয়ুম জালালী পংকী

আগুন সন্ত্রাস ও ম্যাসাকারের  ব্যাপক পরিকল্পনা করেছে  সরকার  আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, অবৈধ আওয়ামী সরকার অতীতের মতো বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে আগুন সন্ত্রাস ও ম্যাসাকারের পথ বেচে নিয়েছে। তারা ২০০ এরও অধিক বাস জ্বালানোর জন্য প্রস্তুত রেখেছে। যার দায় তারা বিরোধী দলের উপর চাপাতে চায়। তারা আবারো রাতের অন্ধকারে ভোট উৎসবের পায়তারা করছে। তারা জনগণের অধিকার কুক্ষিগত করে রাখতে চায়। তাই তারা আবারও তাদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যার পথ বেচে নিয়েছে। নিশিরাতের প্রধানমন্ত্রী বিরোধী দলকে হুমকি দিয়ে বলেন, বিএনপি ও বিরোধী মতকে হেফাজতের মতো দমন করা হবে। যার বাস্তবরূপ আমরা গতকাল নয়াপল্টনে দেখেছি। পুলিশের বর্বরোচিত অতর্কিত হামলা, নির্বিচার গুলিতে বিএনপির দুইজন কর্মী নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে শতাধিক। সরকারের ভীত কেঁপে উঠেছে। তাই তারা জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল কর্মীদের গণ-গ্রেফতার শুরু করেছে। তারপরও তারা গণতন্ত্রের বুলি আওড়ায়। তারা ইতিহাসের শ্রেষ্ঠ ধোঁকাবাজ ও প্রতারক।
তিনি আরো বলেন, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কলংকিত করেছে। তাই এদেশের দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী জনগণ অচিরেই অবৈধ ক্ষমতার মসনদ থেকে তাদেরকে উৎখাত করবে ইনশাআল্লাহ।
আজ ৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে পুলিশের বর্বরোচিত অতর্কিত হামলা, নির্বিচার গুলিতে নিহত ও শতাধিক নেতাকর্মীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এড. হাবিবুর রহমান, সৈয়দ মিসবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, সালেহ আহমদ খসরু, সদস্য – আমির হোসেন, মুকুল আহমদ মুর্শেদ, সৈয়দ সাফেক মাহবুব, শামীম মজুমদার।
ওয়ার্ড বিএনপির মধ্যে বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর আলী, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর হোসেন , ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আক্তার রশিদ চৌধুরী, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, মহানগর বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম লিমন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তায়েফ, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমেদ সাধারণ সম্পাদক রাসেল আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালিক শাকু, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ,২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পাভেল আহমদ, সাবেক বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক দের মধ্যে মানিক মিয়া লুতফুর রহমান।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম আহমদ মনির মিয়া, রুমান আহমদ, জুবেদ আহমদ, জালাল উদ্দীন, শামীম জুবেদ আমেরী, আব্দুল ওয়াহিদ, শামীমা আহমদ, লোকমান খলিলুর রহমান, নাঈম সরকার, শাহীন আহমদ, ময়নুল হক, স্বাধীন কয়েস আহমদ সাগর, রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা লোকমান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আসাদুল হক আসাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলওয়ার হোসেন দিনার, ছাত্রদল নেতা ছদরুল ইসলাম লোকমান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের