editor

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০

আজমিরীগঞ্জে পাখি শিকার ও মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

আজমিরীগঞ্জে পাখি শিকার ও মাটি কাটার দায়ে ৪ জনের কারাদণ্ড

8

হবিগঞ্জ প্রতিনিধি

5

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে ৪ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজনকে পাখি শিকারের দায়ে আর অপর ৩ জনকে অবৈধ ভাবে হাওরের জমি থেকে মাটি কাটার দায়ে এ দণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৫ টায় ও সকাল ৭ টা ১০ মিনিটে পৃথক অভিযানের তাদেরকে প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

7

প্রথমে সকাল ৫ টায় অবৈধ ভাবে অতিথি পাখি শিকাররত অবস্থায় শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত মালিক মিয়ার পুত্র রফু মিয়া (৬০) কে আটক করা হয়, এবং ১৭ টি বক উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রফু মিয়াকে বন্য প্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এবং উদ্ধারকৃত ১৭ টি বক আকাশে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান।

এরপর সকাল ৭ টা ১০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান উপজেলার শিবপাশা ইউনিয়নের ঝিলের বন হাওরে ছদ্মবেশে জমির মালিক সেজে অবৈধ ভাবে মাটি কাটার সময় উপজেলার শিবপাশার মৃত মন্তাজ মিয়ার ছেলে কামাল মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাদৈপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জানু মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (১৯), পাবনা জেলার কাজির হাট উপজেলার রাজধরদিয়ার মোহাম্মদ আলী ফকিরের ছেলে শামীম ফকির (২৪)কে আটক করেন।

6

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পৃথক দুটি অভিযানেই পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

1

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান বলেন, অতিথি পাখি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

4 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

8 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
4