editor
প্রকাশিত: 9:30 PM, August 28, 2024
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
বুধবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজ পাড়ার সাবেক ইউপি সদস্য হান্নান মিয়া চৌধুরীর সাথে একই এলাকার বাসিন্দা ও তারই আত্মীয় ওয়াহেদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওয়াহেদ মিয়ার লোকজনের সাথে হান্নান মিয়ার লোকজনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়। এ সময় স্থানীয়রা সংঘর্ষ থামাতে গেলে ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হন।
শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার জানান, দুই পক্ষের পুর্ব বিরোধ ছিলো। বুধবার হান্নান মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্টান চলাকালে বাক বিতণ্ডা ও হাতাহাতির জেরে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, তাদের মধ্যে পুর্ব বিরোধ ছিলো৷ বুধবার দুপুরে তাদের মধ্যে বাক- বিতণ্ডার জেরে সংঘর্ষ বাঁধে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷ তবে কোন পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করেননি।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
4 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
2 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে