admin

প্রকাশিত: 2:31 PM, December 14, 2020

আজ মুক্ত হয় যেসব এলাকা

আজ মুক্ত হয় যেসব এলাকা

নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় বগুড়ার শেরপুর, সান্তাহার, জয়পুরহাট, পাঁচবিবি ও নওগাঁর আত্রাইসহ বিভিন্ন এলাকা।
বগুড়া ব্যুরো : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বগুড়ার শেরপুর উপজেলা ও সান্তাহার জংশন শহর মুক্ত হয়। দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
শেরপুর উপজেলা : ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের পর থেকেই শেরপুরে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু হয়। গঠন করা হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের সমন্বয়ে গড়ে ওঠে মুক্তি বাহিনী। কমান্ডার নিযুক্ত হন ন্যাপ নেতা সিদ্দিক হোসেন বারি। স্থানীয় ডিজে হাইস্কুল মাঠে থানা থেকে দেয়া রাইফেল দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। দারোগা ওয়াজেদ মিয়ার সহযোগিতায় হাবিলদার আবদুল হালিম তাদের অস্ত্র চালানোর কলাকৌশল শেখান। ২৪ এপ্রিল শেরপুরে হানাদার বাহিনী প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা রাস্তায় কাটা গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সামান্য অস্ত্র দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। হানাদারদের আধুনিক অস্ত্রের মুখে পিছু হটেন মুক্তিযোদ্ধারা। এরপর তারা ভারত ও দেশের অন্যস্থানে প্রশিক্ষণ নিয়ে শেরপুরে ফিরতে শুরু করেন। ১৩ ডিসেম্বর বিকালে পাক হানাদাররা নিশ্চিত পরাজয় জানতে পেরে পালিয়ে যায়।
নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলা হানাদার মুক্ত হয় ১৯৭১ সালের এই দিনে। সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান বলেন, ’৭১ সালের ৬ সেপ্টেম্বরে আত্রাই-সান্তাহার অংশের সাহাগোলা নামক স্থানে সাহাগোলা রেল ব্রিজটি ধ্বংস করে দেয়। এতে করে নাটোর থেকে পাকসেনা বহনকারী স্পেশাল ট্রেন রাতে লাইট বন্ধ করে ওই ভাঙা ব্রিজ দিয়ে যাওয়ার সময় নিচে পড়ে যায়। এতে পানিতে ডুবে অনেক পাকসেনা নিহত হয়। এটাই আমাদের সবচেয়ে বড় জয় ছিল। এরপর পাকবাহিনীরা যুদ্ধে আমাদের সঙ্গে না পেরে নাটোরের অভিমুখে পালিয়ে যায়।
জয়পুরহাট : জয়পুরহাট জেলা হানাদার মুক্ত হয় ১৯৭১ সালের এই দিনে। পাঁচবিবি উপজেলার ভূঁইডোবা সীমান্ত অতিক্রম করে ভারত থেকে স্বাধীন বাংলার মাটিতে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা নিয়ে প্রবেশ করেছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রয়াত বাঘা বাবলু। তার আগেই জেলা সীমানা ছেড়ে পালিয়েছিল পাক হানাদাররা।
পাঁচবিবি (জয়পুরহাট) : আজ ১৪ ডিসেম্বর জেলার পাঁচবিবি মুক্ত দিবস। ’৭১ সালে পাকিস্তানবাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদরদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করে হাজার হাজার স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন