editor

প্রকাশিত: 6:47 PM, December 4, 2020

আজ হানাদারমুক্ত হয় তাহিরপুরসহ ৬টি এলাকা

আজ হানাদারমুক্ত হয় তাহিরপুরসহ ৬টি এলাকা

8

নিজস্ব প্রতিবেদক
আজ ৪ ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধের এ দিনে সুনামগঞ্জের তাহিরপুরসহ দেশের আরও ৬টি স্থান পাক হানাদারমুক্ত হয়। এতে মুক্তিযুদ্ধ এক ভিন্নমাত্রা পেতে শুরু করে। একের পর এক শত্রম্ন ঘাঁটির পতন ঘটিয়ে মুক্তিবাহিনীর বীর যোদ্ধারা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে মুক্তাঞ্চলগুলোতে সমবেত হতে শুরু করেন। ছক কষা শুরু করেন চূড়ান্ত বিজয়ের।
এই দিনে হানাদারমুক্ত হওয়া অন্য এলাকাগুলো হলো জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর, লক্ষ্মণীপুর, শেরপুরের ঝিনাইগাতী, গাইবান্ধার ফুলছড়ি এবং সুনামগঞ্জের তাহিরপুর। ১৯৭১ সালের এ দিনে চারদিকে ছিল বীর বাঙালির বিজয় আর পাকহানাদার বাহিনীর পরাজয়ের খবর। ১৯৭১
॥হসালের এ দিনে পাকিস্তনি হানাদার এবং রাজাকার ও আল-বদর বাহিনীর হাতে অবরুদ্ধ দিনাজপুরের ফুলবাড়ী মুক্ত হয়। দেশের বিভিন্ন এলাকায় পর্যদস্তু হতে থাকে উর্দুভাষী হানাদাররা। ইতিহাসের সাক্ষ্য মতে, ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে ফুলবাড়ী উপজেলার জলপাইতলি, রুদ্রানী, পানিকাটা, দেশমা, জলেশ্বরী, মিরপুর, রানীনগর এবং আমড়াসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে এসে পাক-হানাদার ও রাজাকার, আল-বদর ও আল-শামসদের ওপর চতুর্মুখী আক্রমণ চালায়। আক্রমণের মুখে পাক সেনারা নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ফুলবাড়ীর শাখা যমুনা নদীর লোহার সেতু ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে রেলপথে সৈয়দপুরে পালিয়ে যায়। ট্রেনটি ধ্বংসের জন্য মুক্তিযোদ্ধারা কয়েকটি মর্টার ও সেল নিক্ষেপ করলে তা ব্যর্থ হয়ে যায়। ফলে ট্রেনটি বেঁচে যায় এবং সৈয়দপুরে গিয়ে পৌঁছে। মুক্তিযোদ্ধাদের ওই সময় দায়িত্ব দেওয়া হয়েছিল ২০ নম্বর সেতু উড়িয়ে দেওয়ার জন্য; কিন্তু নানা কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। পরে মুক্তিবাহিনী ফুলবাড়ীকে
হানাদারমুক্ত ঘোষণা দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে উলস্নাস করেন।
যমুনার সেই সেতুর ধ্বংস হওয়া অংশ প্রায় ২ থেকে ৩ মাইল দূরে গিয়ে ছিটকে পড়ে। সেতুটি পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যমুনা নদীর বুকে। একাত্তর সালের ২৫ মার্চ গভীর রাতে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর ও বগুড়ার বিভিন্ন এলাকায় পাকিস্তনি পাকবাহিনী হানা দিয়ে হত্যা করে অসংখ্য নিরীহ বাঙালিকে। পরদিন ২৬ মার্চ হত্যাযজ্ঞের খবর বেতার ও টেলিভিশনের মাধ্যমে জানতে পেরে ফুলবাড়ীতে বাঙালিদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। হত্যাযজ্ঞের প্রতিবাদে সেদিন সকালে ফুলবাড়ী শহরে বের হয় বিশাল প্রতিবাদ মিছিল। ২ এপ্রিল পাকবাহিনী ফুলবাড়ী আক্রমণ করে পুরো ফুলবাড়ীকে নিয়ন্ত্রণে নেয়। এরপর থেকে শুরু হয় বাঙালির ওপর দখলদার বাহিনীর নির্মম অত্যাচার হত্যা, লুট, ধর্ষণসহ নানা নির্যাতন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে তারা মুক্ত করেন ফুলবাড়ীকে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

5 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
7