editor

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

সিলেট থেকে শীর্ষ নেতারা ঢাকায়

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

8

মো. নুরুল ইসলাম:

সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা বাড়লেও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে চাঙ্গা থাকা দলটির মাঠ পর্যায়ের রাজনীতিতে গত কয়েক মাসে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেছে।

বিশেষ করে শীর্ষ নেতাদের বড় অংশ এমপি-মন্ত্রী হওয়ায় এবং বেশির ভাগ অঙ্গসংগঠন মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলায় চেইন অব কমান্ডে কিছুটা ছন্দপতন ঘটেছে। এই প্রেক্ষাপটে সংগঠনকে গতিশীল ও রাজপথের সাংগঠনিক শক্তি বাড়াতে আজ শনিবার তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

1

আজ সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও তৃণমূল নেতাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ সভায় তিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ‘সুপার ফাইভ’ নেতা ছাড়াও সারাদেশের জেলা ও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন জেলা বিএনপির শীর্ষ নেতারাও।

6

দলীয় সূত্রে জানা গেছে, আগামী এক থেকে দুই মাসের মধ্যে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলে নতুন নেতৃত্ব আসতে পারে। যুবদলের বর্তমান কমিটির মেয়াদ এক বছর বাকি থাকলেও শীঘ্রই ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জোর গুঞ্জন রয়েছে। তারেক রহমান মূলত তৃণমূল নেতাদের সরাসরি মতামত শুনেই আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করতে চান। বিশেষ করে ৫ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের নতুন কমিটিতে স্থান না দেওয়ার কঠোর বার্তা রয়েছে হাইকমান্ডের।

এই মতবিনিময় সভায় যোগ দিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সভায় যোগ দিচ্ছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুলী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সাধারণ সম্পাদক শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহসদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত থাকবেন। নেতাকর্মীরা আশা করছেন, সভা শেষে কেন্দ্রের বিশেষ নির্দেশনা নিয়ে তারা সিলেটে ফিরবেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, “সংগঠন পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, আমরা তার ওপর পূর্ণ আস্থাশীল।”

সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি এবং বর্তমানের নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। রাজপথে বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে এবং দলের ভেতরকার জড়তা কাটাতে ঢাকার দুই মহানগরসহ দেশব্যাপী মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে হাইকমান্ড। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে রাজপথের আন্দোলনে সক্রিয়তা, বিগত সময়ে হামলা-মামলার শিকার হওয়া এবং স্বচ্ছ ভাবমূর্তিকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।

2

সূত্রমতে, আজকের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে নেতাদের পর্যবেক্ষণ শুনবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

2

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

8 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

1
8