editor
প্রকাশিত: 7:08 PM, March 15, 2025
সমাজ সেবা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক বলেছেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজ থেকে অন্যায় ও অনাচার দূরীকরণে আমাদের সম্মিলিত প্রচেষ্ঠা প্রয়োজন। তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মই মানুষের অধিকারকে স্বীকৃতি দেয়। কিছু অসৎ ও বিকৃত মানসিকতার মানুষ দুবর্লদের অধিকারকে হরণ করে। তাই আমাদেরকে দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে তাদের অধিকার সুনিশ্চিত করতে হবে।
তিনি মানবাধিকার সংগঠন হিউম্যান ওয়াচ এর উদ্যোগে শনিবার (১৫ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
হিউম্যান ওয়াচ এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান মোঃ সাব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হিউম্যান ওয়াচ এর বিশেষ প্রতিনিধি মাওলানা মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন হিউম্যান ওয়াচ এর নির্বাহী পরিচালক ফারুক আহমেদ শিমুল।
বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাসির উদ্দীন খান, পরিচালক (আইন) মোঃ ওমর ফারুক, পরিচালক (শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি) ডাঃ দেব দুলাল দে পরাগ, বিশেষ প্রতিনিধি ডাঃ মৃদুল গুপ্ত। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোঃ আরজু মিয়া, আব্দুল বাছিত, আব্দুল্লাহ মোঃ আদিল, ফয়জুর রহমান, সাদ্দাম হোসেনসহ প্রমুখ মানবাধিকারকর্মী।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন