editor

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

আদালতে মিছবার বিরুদ্ধে  স্ত্রী নাহারের জালিয়াতি মামলা

আদালতে মিছবার বিরুদ্ধে  স্ত্রী নাহারের জালিয়াতি মামলা

6

নিজস্ব প্রতিনিধি

6

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ সহ তার সহযোগী
আপন বোন হাজেরা খানম, ছোট ভাইয়ের স্ত্রী রাহেনা বেগম, ছোট ভাই জালাল আহমদ
ও তাহার অফিস স্টাফ রাহুল সরকার, এস.এম ইকবাল হোসেন পীর ও সুরঞ্জন দাস
গুপ্তকে আসামী করে জাল জালিয়াতি, প্রতারণা, অপহরণ  ও সন্ত্রাসী
কর্মকান্ডে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তাহার স্ত্রী রেহানা হাসান
নাহার।
গত ৪ নভেম্বর (বুধবার) সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
আদালতে করা এ মামলায় (সি আর মামলা নম্বর-১১৩৮/২০২০ইং) ফারুক আহমদ মিছবাহ
সহ অপরাপর আসামীগণের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, অপহরণ ও সন্ত্রাসী
কর্মকান্ডে অভিযোগ আনেন রেহানা হাসান নাহার।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ফারুক আহমদ মিছবাহ রেহানা হাসান
নাহারকে ফুসলাইয়া বিবাহের প্রলোভন দেখাইয়া তাহার সাথে বিবাহের অভিনয়
করিয়া ঘর সংসার করিয়া আসিতে থাকা অবস্থায় বিগত ৩০/১০/২০০৬ইং তারিখে
বাদিনীর গর্ভে ও ফারুক আহমদ মিছবাহর ঔরষে একটি সন্তান জন্মগ্রহণ করে যার
নাম জিসান মাহি সানজিদ। বাদিনীর গর্ভে তৎপরবর্তিতে আবার সন্তান সম্ভবা
হলে মিছবাহ তাহা এব্রশনের মাধ্যমে নষ্ট করেন। তৎপরবর্তিতে বাদিনীকে
বিভিন্ন বাসায় রাখিয়া তাহার সাথে শারীরীক সম্পর্ক করিয়া আসিতে থাকা
অবস্থায় বিগত ২/৩ বৎসর পূর্বা হইতে তাহাদের বিবাহের বিষয়টি মিছবাহ
অস্বীকার করিলে বাদিনী বালাগঞ্জ আদালতে বালাগঞ্জ সিআর মামলা নং-২১/২০ইং
দায়ের করিলে তাহা সিআইডিতে তদন্তাদিন অবস্থায় রহিয়াছে। এমতাবস্থায় মিছবাহ
বাদিনীকে বিভিন্ন সময় মামলা উত্তোলনের জন্য হুমকি প্রদান করিয়া আসিতে
থাকা অবস্থায় বাদিনীর বিরুদ্ধে তাহার আপন ছোট ভাইয়ের স্ত্রীর অর্থাৎ
জালাল আহমদ এর স্ত্রী রাহেনা বেগম এর চেক ধারা মিছবাহর আপন বোন হাজেরা
বেগমকে বাদী বানাইয়া এবং অপর আসামী রাহুল সরকারকে আমমোক্তার প্রদান করিয়া
অপর আসামী এস.এম ইকবাল হোসেন পীর ও সুরঞ্জন দাস গুপ্তকে আমমোক্তারে
সাক্ষী মানিত করিয়া জাল  জালিয়াতির মাধ্যমে বাদিনীর বিরুদ্ধে অতিরিক্ত
চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ১২৩/২০২০ইং দায়ের করেন। উল্লেখ্য
যে, যে চেক ধারা বাদিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেই ব্যাংকে
বাদিনীর কোনো ব্যাংক হিসাব না থাকিলেও শত্রুভাবাপন্ন হইয়া অত্র মিথ্যা
মামলা দায়ের করিয়াছেন। বাদিনী বিষয়টি জানিয়া আদালতে আসিয়া অত্র মামলার
কাগজাত উত্তোলন করিয়া বাসায় যাওয়ার পথে মিছবাহ সহ অজ্ঞাতনামা লোকজন ধারা
তাহার ছেলে অপহরণ করিয়া নিতে চাইলে বাদিনী বাধা দিলে বাদিনীকে শারীরীক
ভাবে আহত করেন। তৎপর বাদিনী ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা করাইয়া আদালতে
অত্র মামলা দায়ের করেন।
নাহারের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন ও অ্যাডভোকেট
সোলেমান আহমদ চৌধুরী। আদালত থেকে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব
ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আইনজীবী এ বিষয়টি
নিশ্চিত করেছেন।
জানা যায়, ফারুক আহমদ মিছবাহ দুইবার সিলেট চেম্বারের সভাপতি ছিলেন এমনকি
অপর একবার চেম্বারের সভাপতি থাকা অবস্থায় তাহাকে তাহার পদ থেকে পদচ্যুত
করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

6 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

3 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪

1
7