editor

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

আদালত প্রাঙ্গনে জুডিসিয়াল স্বপ্ন বিলাসের উদ্বোধন

আদালত প্রাঙ্গনে জুডিসিয়াল স্বপ্ন বিলাসের উদ্বোধন

2

নিজস্ব প্রতিবেদক

6

সিলেটের আদালত প্রাঙ্গনে জুডিসিয়াল স্বপ্ন বিলাস রেস্ট হাউস এর উদ্বোধন
করা হয়েছে। অত্যন্ত নিরিবিলি মনোরম পরিবেশ ও সুসজ্জিত পরিসরের চীফ
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ৬ষ্ট তলায় এই জুডিসিয়াল স্বপ্ন
বিলাস (রেস্ট হাউস) এর উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের মাননীয় জেলা ও
দায়রা জজ মো. বজলুর রহমান।
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাঁকন দে-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, মাননীয় সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রসেস সার্ভার
আব্দুস সাত্তার তরুণ। পবিত্র গীতা পাঠ করেন প্রসেস সার্ভার রথীন্দ্র
মালাকার।
এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
সুলেখা দে, বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সিনিয়র জুডিসিয়াল
ম্যাজিষ্ট্রেট লায়লা মেহের বানু।
জুডিসিয়াল স্বপ্ন বিলাসের উদ্দেশ্যে কার্যাবলি সম্পর্কে আলোচনা করেন
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশিদ, অতিথিগণের পক্ষে
বক্তব্য রাখেন, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়,
চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল কাশেম, বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, সিলেট মহানগর মাননীয় দায়রা জজ মো. আব্দুর রহিম সহ সিলেট জেলার
বিচার বিভাগের সকল বিচারকগণ উপস্থিত ছিলেন।
পরে মোড়ক উন্মোচন, চাবি হস্তান্তর, রেজিস্টারের মোড়ক উন্মোচন ও নিয়মাবলীর
উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
জুডিসিয়াল স্বপ্ন বিলাস (রেস্ট হাউস) এর মধ্যে যেসকল সুবিধা রয়েছে- কিডস
জোন, ফ্রি ওয়াইফাই সুবিধা, এসি, টেবিল টেনিস খেলার জন্য পিং পং ক্লাব,
ডাইনিং রুম। এছাড়াও প্রতিটি রুমের ব্যতিক্রমী নামের মাধ্যমে সিলেটের
দৃষ্টিনন্দন কিছু জায়গার নাম দিয়ে সাজানো হয়েছে- জিরো পয়েন্ট, টাঙ্গুয়া,
পান্থুমাই, সাদাপাথর ও হাকালুকি। পাশাপাশি প্রতিটি রুমে রয়েছে এসব জায়গার
দৃষ্টিনন্দন ছবি। বিজ্ঞপ্তি

সিলেটের আদালত প্রাঙ্গনে জুডিসিয়াল স্বপ্ন বিলাস রেস্ট হাউস এর উদ্বোধন
শেষে বক্তব্য রাখছেন প্রধান অতিথি সিলেটের মাননীয় জেলা ও দায়রা জজ মো.
বজলুর রহমান

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

8 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

3 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

1 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 3 বুধবার (২৪

1
8