editor

প্রকাশিত: 5:23 PM, February 26, 2025

আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে: ফিদা মাহমুদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা সমাবেশ

আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে: ফিদা মাহমুদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, আনসার বাহিনী দেশ, মাটি ও মানুষকে ভালোবেসে সকল ভয়কে জয় করে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে বিভিন্ন নির্বাচনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনী নিজেদের উৎসর্গ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। তিনি আরোও বলেন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে ভিডিপি সদস্যদের কাছে সহজলভ্য করতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য কাঠামোগত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার আব্দুল জব্বারসহ সকল বীর ভাষা শহিদদের ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী আনসার বাহিনীর ৬৭০ জন বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শাহাদাৎ বরণকারী সফল বীর শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১টায় কেক কেটে এবং বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট এর উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগীয় কার্যালয় সিলেটের অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান।

আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ এর সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট এর পরিচালক সঞ্জয় চৌধুরী পিভিএম, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসন আরা হাসি, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা, ইমতিয়াজ রহমান ইনু পিএএমএস সহ বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও আনসার সদস্যগণ।

অনুষ্ঠানে দৃষ্টান্তমূলক কাজে স্বীকৃতিস্বরুপ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন