editor
প্রকাশিত: 8:55 PM, March 17, 2026
আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে এবং আনোয়ার মিয়ার ও রেহেনা বেগমের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, এতিম, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ঈদের পোষাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর এলাকায় অবস্থিত আল-মাদ্রাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়ার মাদ্রাসা সংলগ্ন বায়তুল জান্নাহ শাহী জামে মসজিদে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বোর্ডের অধীনে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে শিশুদের শিক্ষা প্রদর্শনী, বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
রহিস মেম্বারের সভাপতিত্বে ও মো: দ্রুবো এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকার ও সমাজসেবী আনোয়ার হোসাইন মিছবাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের প্রতিনিধি লিমন আহমেদ, সীয়েম মনছুর আহমেদ, অত্র মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুর রহমান, মো: শাহিন আহমেদ, বাহার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জীবিত ও মৃত সকল মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন