editor
প্রকাশিত: 8:00 PM, December 17, 2025
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘তারুণ্যের উৎসব 2025’ উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন সিলেট ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’’ এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স, সিলেট মাঠে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা পর্যায়ে ‘‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’’-এ বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট বনাম তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর মধ্যকার ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট ৪-২ গোলে তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট-কে হারিয়ে বিজয়ী হয় তথা উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ পরবর্তী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও পুরস্কার প্রদান করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ নূর হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট এর অধ্যক্ষ মোঃ ছোরাব আলী ও তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর অধ্যক্ষ লোকমান হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু ও ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাযনির্বাহী সদস্য মোঃ আজিজুর রহমান মিটন, সিলেট জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের এ্যাডহক কমিটির সদস্য-সচিব মোঃ আজিম উদ্দিন, ম্যাচ কমিশনার সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কামরান হোসেন প্রমুখ।
প্লেয়ার অব দ্যা ফাইনাল : বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট এর 02 নং জার্সিধারী খেলোয়াড় মেহেদি।
সর্বোচ্চ গোলদাতা : তোয়াকুল কলেজ, গোয়াইনঘাট, সিলেট এর 11 নং জার্সিধারী খেলোয়াড় শামীম।
প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট : বালাগঞ্জ সরকারি কলেজ, বালাগঞ্জ, সিলেট এর 14 নং জার্সিধারী খেলোয়াড় আব্দুর রহমান।
ফেয়ার প্লে ট্রফি : সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
4 দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেইজ প্রণয়নের লক্ষ্যে সিলেটে ‘নৌযান শুমারি ২০২৬’ শীর্ষক
3 বাংলাদেশে অনতিবিলম্বে পর্তুগালের ভিসা অফিসের কার্যক্রম চালু এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সরাসরি
6 বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলা শাখার উপদেষ্টা মো: আলীমুজ্জামান ও সিলেট জেলা শাখার সভাপতি
3 সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি রাস্তা চিহ্নিতকরণের নামে ব্যক্তিগত মালিকানাধীন ভূমিতে সীমানা খুঁটি স্থাপন এবং বিদ্যমান সীমানা প্রাচীর ভেঙে ফেলার
4 সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা বহুল আলোচিত ‘তরিকুল সিন্ডিকেট’ রাজনৈতিক পটপরিবর্তনের পরও বহাল তবিয়তে রয়েছে। 5 একের
3 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে প্রবাসী ফাহিম আল চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যের
2 নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজারের ঠিক পাশেই অবস্থিত কাষ্টঘর হরিজন (সুইপার) কলোনি এলাকা এখন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত
6 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর ফাইলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা, সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম এবং সরকারি