editor

প্রকাশিত: 12:00 PM, May 14, 2026

আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন স্কলার্সহোম মেজরটিলা কলেজ

আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন স্কলার্সহোম মেজরটিলা কলেজ

8

সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬’ এবং ‘১০ম বিজ্ঞান অলিম্পিয়াড’ উপলক্ষ্যে আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্কলার্সহোম মেজরটিলা কলেজ। জমজমাট ফাইনালে দক্ষিণ সুরমা সরকারি কলেজকে পরাজিত করে তারা এই কৃতিত্ব অর্জন করে।

6

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়াম মিলনায়তনে “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ গঠন: বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

6

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল আন্তঃকলেজ বিতর্ক। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে স্কলার্সহোম মেজরটিলা কলেজ দল ৩৪০ নম্বরের মধ্যে ৩১৭ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, ৩১১.৫ নম্বর পেয়ে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ সুরমা সরকারি কলেজ।

চ্যাম্পিয়ন হওয়ার পথে স্কলার্সহোম মেজরটিলা কলেজ ধারাবাহিকভাবে স্টার লাইট স্কুল অ্যান্ড কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ এবং সেমিফাইনালে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে ফাইনালে নাম লেখায়।

1

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন বিজয়ী দলের সদস্য ও একাদশ শ্রেণির শিক্ষার্থী নুজহাত তাসফিয়া চৌধুরী, জান্নাত জাহান শিমু এবং মো. আশফাক হোসাইন।

শিক্ষার্থীদের এই অনন্য সাফল্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের মেধা ও যুক্তিনির্ভর চিন্তাচর্চার ভূয়সী প্রশংসা করেন। কলেজের শিক্ষকবৃন্দ জানান, অধ্যক্ষের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতাই এই সাফল্যের বড় অনুপ্রেরণা।

উল্লেখ্য, সকালে কলেজের অ্যাসেম্বলিতে সকল শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে বিজয়ী বিতার্কিকদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান অধ্যক্ষ মহোদয়। এই অর্জনের মাধ্যমে স্কলার্সহোম মেজরটিলা কলেজ তাদের মেধা ও সৃজনশীল বিকাশের ধারাবাহিকতা আবারও প্রমাণ করল।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

4 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: 4 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4