editor

প্রকাশিত: 11:22 AM, October 27, 2026

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে।

নগরীর ঐতিহ্যবাহী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে অবস্থিত এই টয়লেটটি জবরদখল করে দোকানঘর তোলার ঘটনায় নগরজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল এই অবৈধ দখলের নেপথ্যে রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, প্রভাবশালী ওই চক্রটি অগ্রিম বা জামানত বাবদ ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে এবং দৈনিক ২ হাজার টাকা চুক্তিতে সিসিকের পাবলিক টয়লেটের ওপর এই ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে দিয়েছে। ব্যস্ততম এলাকায় জনস্বার্থের এই স্থাপনা এভাবে দখলের ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন বলে অভিহিত করেছেন সচেতন নাগরিকরা।

খোঁজ নিয়ে আরও জানা যায়, শুধু এই একটিমাত্র স্থানই নয়; সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সিসিকের বহু সম্পত্তি ও স্থাপনা একইভাবে জবরদখল করে একটি প্রভাবশালী মহল ফায়দা হাসিল করে আসছে। এসব ঘটনায় জনমনে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না।

এদিকে, এই জবরদখলের জন্য সরাসরি দখলদারদের চেয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদাসীনতাকেই বেশি দায়ী করছেন ক্ষুব্ধ নগরবাসী। তাদের মতে, সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের কর্তব্য ও দায়িত্বে অবহেলা এবং যোগসাজশের কারণেই দখলদাররা বারবার এ ধরনের বেপরোয়া সুযোগ পাচ্ছে। সাধারণ মানুষের সাংবিধানিক ও নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা যেখানে সিটি কর্পোরেশনের, সেখানে সরকারি সম্পদ রক্ষায় কর্তৃপক্ষের এমন নীরবতা রহস্যজনক বলে মনে করছেন তারা।

নগরবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পাবলিক টয়লেটটিকে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হোক এবং এর পেছনে মদদদাতা প্রভাবশালী মহল ও সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও লালাবাজার আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,