editor

প্রকাশিত: 1:00 PM, August 31, 2020

আন্তবিশ্ববিদ্যালয় ভার্চুয়াল পোস্টার প্রতিযোগিতায় রানার্সআপ শাবি

আন্তবিশ্ববিদ্যালয় ভার্চুয়াল পোস্টার প্রতিযোগিতায় রানার্সআপ শাবি

7
হাসান নাঈম শাবি প্রতিনিধি::
বাংলাদেশ রিসার্চ এন্ড ইনোভেশন সোসাইটি’ কর্তৃক আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় ভার্চুয়াল পোস্টার প্রতিযোগিতায় অব্যবহৃত বাসের অভিনব পদ্ধতিতে পুনর্ব্যবহার দেখিয়ে রানার্সআপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘টিম ডিং ডিং’। অপরদিকে উক্ত প্রতিযাগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্রগ্রাম বিজ্ঞানও প্রকৌশল বিশ্ববদ্যালয়ের (চুয়েট)টিম।
সোমবার (৩১ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেন ‘টিম ডিং ডিং’ এর দলনেতা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা আনান প্রভা।
তিন সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন হলেন যন্ত্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ এনামুল হক ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রিয়ান আল ইসলাম রেশাদ।
প্রতিযোগিতার সার্বিক বিষয়ে `টিম ডিং ডিং’ দলনেতা মাইশা আনান প্রভা জানান, ২৯শে আগস্ট রাতে অনলাইন ফেসবুক লাইভে বাংলাদেশ রিসার্চ এন্ড ইনোভেশন সোসাইটির সভাপতি অধ্যাপক ড. আবু ইউসুফের সভপতিত্বে অনুষ্ঠিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, উক্ত প্রতিযোগিতার মূল বিষয় ছিল, ‘গ্রীন টেকনোলজি’। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১০০টির বেশি টিম রেজিস্ট্রেশন করে। গত ২২ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত এতে ৮৩টি পোস্টার সাবমিট করে বিভিন্ন প্রতিনিধি দল। এর মধ্য থেকে রানার্সআপ হয়েছে শাবির দল। উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দেশবরণ্য ১৩ জন শিক্ষানবিশ উপস্থিত ছিলেন।
‘শাবিপ্রবি প্রতিনিধি দলের পোস্টারের নাম ছিল ‘প্যারাডাইম অব রিজেনারেশন’। যেখানে পড়ে থাকা অব্যবহৃত বাসের অভিনব পদ্ধতিতে পুনর্ব্যবহার দেখিয়েছেন। অর্থাৎ বর্জ ব্যবস্থাপনার মাধ্যমে পরিত্যক্ত জিনিস পুনর্ব্যবহারের (রিসাইকেল) মাধ্যমে নতুনভাবে তা ব্যবহারের সুযোগ তৈরি করা। এতে করে গৃহহীন অসহায় মানুষেরাসহ অনেকেই উপকৃত হবে।’ এমন ধারণা থেকে এ পোস্টার ডিজাইন করা হয়েছে বলে জানান মাইশা আনান প্রভা।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

2 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
5