editor
প্রকাশিত: 7:42 PM, November 8, 2020
অনলাইন ডেস্ক
বেলজিয়ামে অবস্থিত বিশ্বের ১১০টি দেশের অর্থোপেডিক সার্জনদের নিয়ে গঠিত অলাভজনক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব অর্থোপেডিক সার্জারি অ্যান্ড ট্রমালোজি (SICOT)। এবার এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি ও ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক ও আর্থোপ্লাস্টি সেন্টারের চিফ কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। জানা গেছে, আগামী ২০২০-২০২২ সালের নির্বাহী কমিটিতে তাঁকে এই সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।
আন্তর্জাতিক অর্থোপেডিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেনের নির্বাচন উপলক্ষে রবিবার ল্যাবএইড হাসপাতালের পক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যাবএইড হাসপাতালের সার্জারি বিভাগের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. এম খাদেমুল ইসলাম, চিফ অ্যানেসথেটিস্ট অ্যান্ড হাসপাতাল ডিরেক্টর ডা. মাহবুবুল ইসলাম, মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার (অব.) জেনারেল ডা. মো. আসাদুল্লাহ হিল গালিব, জেনারেল ম্যানেজার ইফতেখার আহমেদ, এজি এম ফরিদা বেগম প্রমুখ। এ সময় ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। স্বাধীনতাযুদ্ধের সময় ঊরুতে গুলিবিদ্ধ হলে ভারতের সামরিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীকালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে দেশে আসা আন্তর্জাতিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডা. আর জে গাস্টের অধীনে অর্থোপেডিক চিকিৎসা শুরু করেন। তাঁর নেতৃত্বে দেশে কোমর ও হাঁটু প্রতিস্থাপন (হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট) সার্জারিতে এসেছে বৈপ্লবিক সাফল্য। আন্তর্জাতিক মান বজায় রেখে এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি এ ধরনের সার্জারি সম্পন্ন করেছেন। তিনি একজন সমাজ সেবকও। দিনাজপুরের চিরিরবন্দরে তিনি গড়ে তুলেছেন স্বনামধন্য আমেনা-বাকি রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তিনি এবি ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা।
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট