admin
প্রকাশিত: 6:42 PM, December 10, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবেই পাড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার টুকেরগাঁও পল্লী সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টুকেরগাঁও পল্লী সমাজের সভাপতি সাজেদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেনা বেগমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরারং ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. জাহানারা বেগম, টুকেরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক মোঃ হাকিমুল ইসলাম, টুকেরগাঁও পল্লী সমাজের কোষাধ্যক্ষ রহিমা বেগম।
এছাড়াও মানববন্ধনে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ টুকেরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। নেতৃত্বের জায়গাগুলোতে নারীকে কাজ করতে হবে। নারীর জন্য ঘরে ও বাইরে সহায়ক পরিবেশ যত দিন না হবে, তত দিন সমতা আসবে না। গত এক দশকে দেশে সামাজিক উন্নয়ন হয়েছে। এর সঙ্গে সরাসরি যোগাযোগ নারীর ক্ষমতায়নের। দেশে নারী নেতৃত্ব বেড়েছে, অগ্রগতি হচ্ছে। তবে দেশের সব শ্রেণির নারীর ক্ষমতায়ন এখনো হয়নি। এর জন্য মানসিকতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। সকলের মানসিকতার পরিবর্তনই পারে নারীদের জাগরণ করে তুলতে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে