editor
প্রকাশিত: 4:41 PM, February 22, 2026
সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মেন্দিবাগস্থ কর আইনজীবী সমিতির হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো: খায়রুল আলমের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ এডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহিন ও পবিত্র গীতা পাঠ করেন প্রফেসর হৃষিকেশ ধর। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে আলোচনা অংশগ্রহণ করেন, সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর, এডভোকেট মো: আবুল ফজল, সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র অনুপব্রত, সমাজ কল্যান সম্পাদক এডভোকেট আবজল মিয়া তালুকদার, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার, আয়কর আইনজীবী আব্দুল আহাদ, আয়কর আইনজীবী মো: আলাউর রহমান, আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২১ ফেব্রূয়ারি একদিকে শোকের অন্যদিকে আত্মগৌরবের একটি দিন। ভাষা প্রতিষ্ঠার একটি সাংস্কৃতিক আন্দোলন রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। মাতৃভাষা প্রতিষ্ঠা করার সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা আন্দোলন শক্তিশালী হয়। ভাষার জন্য আত্মবিসর্জনের গৌরবোজ্জ্বল ইতিহাস বাঙালি জাতিকে মহিমান্বিত করেছে। বক্তারা আরো বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টে এদেশের ছাত্র-জনতা আরেকটি গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। আমাদের গৌরবের ’৫২ ’৭১ ও ’২৪ এর চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন