editor
প্রকাশিত: 5:41 PM, October 9, 2021
আন্তর্জাতিক ডেস্ক ::
আফগান বালিকা আলিয়ার ময়না পাখিকে ভাষা শেখাচ্ছেন আবুধাবিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জেভিয়ার চ্যাটেল। পাখিটির নাম জুজি। চলতি বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখলে নেয়ার পর কাবুল ছাড়তে বাধ্য হয় আলিয়ার পরিবার। প্রথমে কাবুল থেকে সংযুক্ত আরব আমিরাতে তাদের সরিয়ে নেয়া হয়। সেখান থেকে আরেকটি ফ্লাইটে ফ্রান্সের প্যারিসে পাড়ি দেয় তারা।
বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মের কারণে আলিয়ার সঙ্গে ফ্রান্সে যেতে পারেনি জুজি। ফরাসি রাষ্ট্রদূত জেভিয়ার চ্যাটেল জুজিকে বাড়িতে নিয়ে যান তিনি। আস্তে আস্তে ফরাসি শব্দও শিখতে শুরু করেছে সে। এখন জুজি ফরাসি ভাষায় সুপ্রভাত শব্দটি বলতে পারে।
ফরাসি রাষ্ট্রদূত জেভিয়ার চ্যাটেল টুইট করে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, আল দাফরা বিমানঘাঁটিতে ছোট্ট একটি মেয়েকে ময়না পাখি নিয়ে আসতে দেখেন তিনি। মেয়েটি ভীষণ ক্লান্ত ছিল। পাখিটি সঙ্গে থাকায় কাবুল বিমানবন্দরে প্রবেশে অনেকেই তাকে বাধা দেয়। তবু হাল ছাড়েনি আলিয়া। পাখিটিকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না—এমন কথা শুনে আলিয়া কাঁদতে শুরু করে। চ্যাটেল বলেন, তিনি আলিয়াকে কথা দেন পাখিটিকে বাসায় নিয়ে যাবেন। যত্ন নেবেন। আলিয়াকে এমনও বলেন, সে চাইলে যেকোনো সময় জুজিকে দেখতে আসতে পারে।
আলিয়াকে দেওয়া কথা রেখেছেন জেভিয়ার চ্যাটেল। পাখিটির জন্য একটি খাঁচা কিনেছেন। নিয়ম করে তাকে খাওয়ান। সকালে তাকে বাইরে বেড়াতেও নিয়ে যান তিনি, যেন জুজির সঙ্গে অন্য পাখিদের দেখা হয়। চ্যাটেল বলেন, জুজি ধীরে ধীরে পোষ মানতে লাগল, অনেক কথা বলতে শুরু করল। যে ভাষায় ও কথাগুলো বলত, তা আমাদের বোধগম্য ছিল না।
মানুষের ভাষা অবিকল অনুকরণের সক্ষমতার জন্য ময়না পাখি খুব পরিচিত। সে কথা চ্যাটেলেরও জানা আছে। এ জন্য জুজিকে কিছু ফরাসি ভাষা শেখানোর চেষ্টা করছেন তিনি। প্রথমেই তিনি শিখিয়েছেন ‘বনজোর’ শব্দটি। এর অর্থ হলো ‘হ্যালো’।
জুজিকে লালন–পালনের শুরুর দিকের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত চ্যাটেল। বলেন, পুরুষদের পছন্দ করত না জুজি। ভ্রু কুঁচকে তার দিকে তাকাত। তবে নারীদের দেখলে সে খুশি হতো। ধীরে ধীরে পাখিটি পোষ মানতে শুরু করে।
জেভিয়ার চ্যাটেল জানান, আলিয়া প্যারিস থেকে নিয়মিত পাখিটির খোঁজখবর নিচ্ছে। তার আদরের পাখিটি এতটা যত্নে আছে জেনে সে খুব আনন্দিত।
আলিয়ার উদ্দেশে চ্যাটেল টুইটে বলেন, আলিয়া, দূতাবাসের সবাই মনে করে তোমার পাখিটি সৌভাগ্য বয়ে এনেছে। তবে ও তোমার কাছেই ফিরে যাবে। আমি নিজেই ওকে তোমার কাছে নিয়ে যাব।
ডিএসএস / ৯ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন