editor
প্রকাশিত: 2:38 PM, February 24, 2025
সিলেটের সময় ডেস্ক :: ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল। হামাস অভিযোগ করেছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরায়েল পাঁচ সপ্তাহের গাজা যুদ্ধবিরতিকে বিপদের মুখে ফেলছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হবে। তবে পরবর্তী ধাপ কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন উত্তেজনার পর ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে। গাজায় চলমান যুদ্ধে পশ্চিম তীরেও সহিংসতা চরমে পৌঁছেছে।
এর আগে, শনিবার গাজা থেকে ছয় ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার পর ইসরায়েল ৬০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত করে।
হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম সতর্ক করে বলেছেন, বন্দী মুক্তি স্থগিত হওয়ায় “পুরো চুক্তি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।” তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন, যাতে চুক্তি অনুযায়ী বন্দীদের মুক্তি নিশ্চিত হয়।
লেবেক রিস্ক ম্যানেজমেন্টের গোয়েন্দা প্রধান মাইকেল হোরোভিটজ বলেছেন, নেতানিয়াহু দেশীয় চাপে রয়েছেন, কারণ তার যুদ্ধ পরিচালনা নিয়ে অসন্তোষ বাড়ছে। ফলে হয় তাকে যুদ্ধ পুনরায় শুরু করতে হবে, নয়তো তার কট্টর-ডানপন্থী জোট সরকার পতনের ঝুঁকি নিতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন