editor
প্রকাশিত: 3:29 PM, September 13, 2020
ত্রিনবাগো নাইট রাইডার্সকে চতুর্থবারের জন্য সিপিএল খেতাব এনে দিয়ে আইপিএলের বৃত্তে প্রবেশ করলেন কায়রন পোলার্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) সপরিবারে আবু ধাবিতে মুম্বাই ইন্ডিয়াস শিবিরে যোগ দিলেন টিকেআর অধিনায়ক। শুধু পোলার্ড নন, সঙ্গে এদিন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিলেন শেরফেন রাদারফোর্ডও।
শনিবার সকালে সপরিবারে পোলার্ড এবং রাদারফোর্ডের আবু ধাবির হোটেলে চেকইনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশন হিসেবে তারা লেখে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আবু ধাবির মাটিতে। পোলার্ডের পরিবার এবং রাদারফোর্ড মুম্বাই ইন্ডিয়াস পরিবারে যোগ দিয়েছেন।
তবে শুধু মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারেই তো নয়। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ খেলতে আসা একঝাঁক ক্রিকেটারের এখন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পালা। যাদের মধ্যে অন্যতম নাম ডোয়েন ব্র্যাভো, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শাই হোপ।
উল্লেখ্য, শনিবার সকালে টুইটার পোস্টের মধ্যে দিয়ে রাসেলের আইপিএলে যোগ দিতে আসার কথা জানানো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে। ক্যারিবিয়ান অলরাউন্ডের একটি ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে তারা লিখেছে, ফ্লাইট মোড অন। বলুন তো কে আমিরাতে এসে পৌঁচছাচ্ছে। রাসেলের পাশাপাশি নাইট শিবিরে যোগ দেবেন সিপিএল জয়ী ত্রিনবাগো নাইট রাইডার্স শিবিরের অন্যতম সদস্য সুনীল নারিন।
এছাড়াও এক নাইট শিবির থেকে আরেক নাইট শিবিরে এসে যোগদান করতে চলেছেন পার্পল ব্রিগেডের নয়া রিক্রুট আলি খান। পাকিস্তানি বংশোদ্ভুত এই মার্কিন ক্রিকেটারের সঙ্গে আমিরাতের বিমানে চড়ে স্টোরি পোস্ট করেছেন সিএসকে শিবিরের ইউটিলিটি অ-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। নাইট কোচ ব্র্যান্ডন ম্যাককালাম এবং আলি খানের সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে ব্র্যাভো লিখেছেন, পরবর্তী স্টপেজ দুবাই।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়