editor
প্রকাশিত: 10:49 PM, October 26, 2021
অনলাইন ডেস্ক
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘গণ অধিকার পরিষদ’।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুরুল হক নূর। এর স্লোগান হলো ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।
‘গণ অধিকার পরিষদ’র মূলনীতি চারটি। তা হলো- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে রাজনৈতিক কাজ পরিচালিত হবে দলটির। মূলনীতি ও দলের উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শোনান রাশেদ খান।
কমিটিতে যারা আছেন
দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে। কমিটির সদস্য সচিব করা হয়েছে নুরকে। এ ছাড়া দলটির ৮৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন ২২ জন। তারা হলেন- মো. রাশেদ খান, ফারুক হাসান, বিপ্লব কুমার পোদ্দার, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, মো. আল মামুন, ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মুফতি নুরুল ইসলাম শোয়াইবী, ঝুনু রঞ্জন দাস, মাহফুজুর রহমান খান, ব্যারিস্টার মোহাম্মদ জিশান মহসীন, আবু হানিফ, সোহরাব হোসেন, সাদ্দাম হোসেন, শাকিল উজ্জামান, নাজমুস সাকিব, জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম, কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, হানিফ খান সজিব, আরিফুর রহমান তুহিন, আফজাল হোসেন।
১৫ জনকে সহকারী যুগ্ম-আহ্বায়ক পদে রাখা হয়েছে। তারা হলেন- তামান্না ফেরদৌস শিখা, রাফিয়া সুলতানা, রাতুল সরকার, মো. তুহিন ফারাবী, মাহবুব জনি, আলতাফ হোসেন, আজাদ আহমেদ পাটওয়ারী, জে. আবেদিন, সাকিব হোসাইন, হাসান রাকিব, অ্যাডভোকেট এরশাদ সিদ্দীকী, অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার, রাজন আহমেদ, বায়েজিদ শাহেদ, জাকারুল ইসলাম।
যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন ৮জন। তারা হলেন- মোহাম্মদ আতাউল্লাহ, আব্দুজ জাহের, মশিউর রহমান, মিনা আল আমিন, সাইফুল্লাহ হায়দার, ফাতেমা তাসনিম, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, আবু সাঈদ মুসা।
সহকারী সদস্য সচিব পদে রয়েছেন ২২ জন। তারা হলেন- আরিফ হোসেন, অ্যাডভোকেট শিরিন আক্তার, মাসুদ মোন্নাফ, শেখ খায়রুল কবির, নাসিমা কামাল, ডা. আজহার আলী, অ্যাডভোকেট ফিরোজ মুন্সী, জাহিদ রহমান, মো. ইবরাহিম, জিলু খান, আব্দুল্লাহ আল মামুন সুজন, আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, রনি খন্দকার, রিদুয়ানুর রহমান, রোকনুজ্জামান, বাশার বাবু, পাঠান আজহার, নাজমুল হুদা, তাহমিনা আক্তার, আফরোজা সুলতানা মৌ, অ্যাডভোকেট মো. পারভেজ, জাকারুল ইসলাম।
এ ছাড়া আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে ১৪ জনকে রাখা হয়েছে। তারা হলেন- সাবিকুন নাহার, ডলি আক্তার, আবুল হোসাইন, লোকমান হোসেন, রফিকুল হক, তোফাজ্জল হোসাইন, আবুল খায়ের, ফখরুল ইসলাম, আশরাফুল ইসলাম তপু, এম.এস এ মাহমুদ, এনায়েত হোসেন, মাহফুজুর রহমান, শেখ লতিফ বিশ্বাস, কাজী ইউসুফ।
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার