admin

প্রকাশিত: 7:06 PM, January 21, 2026

আমরা নির্বাচন সহ সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই : মিলন

আমরা নির্বাচন সহ সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই : মিলন

সুনামগঞ্জ প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। আমরা বিগত দিনেও একসাথে কাজ করেছি, একসাথে কাজের অনেক অভিজ্ঞতা রয়েছে।আমরা আগামী নির্বাচন সহ সকল সাংগঠনিক কাজ ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাবো। আমাদের ঐক্যের বিজয় হয়েছে। আমরা নির্বাচন সহ সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই।

বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, ছাতক দোয়ারাবাজার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন, আমি দলের প্রতি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সন্মান প্রদর্শন করে সকল আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। ছাতক দোয়ারায় বিএনপি ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোন বিরোধ ছিলোনা এবং এখনও কোন বিরোধ নেই, ছিলো দলীয় প্রতিযোগিতা।

আমাদের মন-প্রাণের সাথে বিএনপি জড়িত। আমরা আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে সবাই এক সাথে ছাতক- দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের প্রচারণায় কাজ করবো। ছাতক – দোয়ারাবাজারে ধানের শীষ জিতে গেলে জিতে যাবেন জননেতা তারেক রহমান।

গতকাল মঙ্গলবার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ- সহযোগী সংগঠনের এক সাংগঠনিক সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন।

তারা বলেন, আমরা মিলন-মিজান ভাই-ভাই এ ক্ষেত্রে কোন সন্দেহ নাই। একসাথে সবাই মিলে- মিশে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক,দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর বিএনপির এ সাংগঠনিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ।

পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান,নজরুল ইসলাম,আলহাজ্ব আব্দুল বারী,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু,ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মাষ্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ সফিকুল আলম মতি, আবু হুরায়্রা সুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা মুর্শেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া, মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ রউফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,জাকির হোসেন,এখলাছ মিয়া তালুকদার,হারুনুর রশি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদদীন সালমান,বিএনপি নেতা নুরুল আমিন সহ বিএনপির বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা নুর উদ্দিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন