editor
প্রকাশিত: 1:14 PM, December 5, 2022

আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে ছাত্রলীগ
ডেস্ক : পুরান ঢাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালায়। ছাত্রদলের পালটা হামলায় সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়।
এ হামলার জন্য জবি ছাত্রলীগকে দায়ী করে ইশরাক হোসেন বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেখানে লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ইট-পাটকেল, রড, হকিস্টিক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
ইশরাক হোসেন আরও জানান, তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। পুলিশের সামনে তার গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ছাত্রলীগকে থামানোর পরিবর্তে উলটো বিএনপি নেতাকর্মীদের আটকের অভিযোগ করেন তিনি। পরে সেখান থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন।
সেখানে ইশরাক বলেন, যতই হামলা করুক না কেন, যেকোনো মূল্যে আমরা ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করব। দুপুর ১টার দিকে গোপীবাগ থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন ইশরাক। জনসংযোগ সহযোগে মিছিলটি রাজধানীর ওয়ারী, বংশাল, রথখোলা মোড়, রায়সাহেব বাজার ও ইসলামপুর হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে শেষ হয়। এ সময় পুরান ঢাকার ওয়ারী থানা, বংশাল ও কোতোয়ালি থানায় গিয়ে তিনি সমাবেশ উপলক্ষ্যে নেতাকর্মীদের হয়রানি না করতে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের আহ্বান জানান।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির দাবি, ইশরাক হোসেনের কর্মীদের হামলায় তাদের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ক্যাম্পাসের পরিবেশ শান্ত আছে। প্রক্টরিয়াল বডি সতর্ক অবস্থানে আছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের