editor
প্রকাশিত: 5:09 PM, August 30, 2024
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাত্র ২০ হাজার টাকার দ্বন্দ্ব নিয়ে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হামলায় জড়িত ছিলেন সাতজন। তারাও সবাই বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য জানায় শারজাহ পুলিশ।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারির ঘটনার তথ্য আসে। ওই সময় তারা জানতে পারে, মারামারিতে একজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। আর মারামারির ঘটনা ঘটেছে শারজাহর শিল্প এলাকায়। এতে ধারালো অস্ত্রও ব্যবহার করা হয়।
এরপর দ্রুত সময়ের মধ্যে টহল পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, মাত্র ৬০০ দিরহামের জন্য (প্রায় ২০ হাজার টাকা) সাতজন মিলে তিন ভাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেছে। হামলাকারীরা এই তিন ভাইয়ের কাছে ২০ হাজার টাকা দাবী করেছিল।
প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর এটি সহিংস হামলায় রূপ নেয়। এতে এক ভাই মারা যান। আরেক ভাই গুরুতর আহত হয়। তাকে আল কাসেমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাতজনের সবাইকে গ্রেপ্তার করে। এছাড়া ছয় ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণও উদঘাটন করতে সমর্থ হয়। এরপর তাদের পাবলিক প্রসিকিউনে হস্তান্তর করা হয়।
শারজাহ পুলিশ জেনারেল কমান্ড জানিয়েছেন, যদি কারও মধ্যে অর্থনৈতিকসহ যে কোনো ধরনের দ্বন্দ্ব থাকে তাহলে সেটি আইনি উপায়ে সমাধান করতে হবে। তিনি আরও জানিয়েছেন, শারজাহতে বসবাসরত সবার নিরাপত্তা নিশ্চিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়