editor
প্রকাশিত: 6:00 PM, November 10, 2022
ডিএসএস ডেস্ক:: ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মানবসম্পদ, ব্যবস্থাপনা ও অর্থ) উম্মে সালমা তানজিয়া জানিয়েছেন প্রবাসী অধ্যুষিত সিলেটে পাসপোর্টের চাহিদা বিবেচনায় নিয়ে এখানে আরেকটি পাসর্পোট অফিস করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাসপোর্ট সেবা সহজীকরণ ও প্রস্তুতকৃত পাসপোর্ট দ্রুত বিতরণের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তথ্য জানান।
উম্মে সালমা তানজিয়া বলেন, বাংলাদেশী পাসপোর্ট প্রবর্তন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারও কোন অবদান নেই। এমনকি ২০০৮ সালের আগে রূপকল্প (ভিশন) বলতে কিছুর সঙ্গে জাতির পরিচয় ছিলনা। আর এখন শতবর্ষের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদশে হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এর সঙ্গে সঙ্গতি রেখে পাসপোর্ট প্রাপ্তিও নিশ্চিত করতে সরকার উদ্যাগ নিয়েছে।
অতিরিক্ত মহাপরিচালক সিলেটে পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান ব্যাপক সমস্যা সম্পর্কে অবহিত হয়ে বলেন, ‘আমরা সমস্যা স্বীকার করিনা বলেই আমাদের সামনে সমস্যা বড়ো হতে থাকে। আমাদেরকে এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।’
পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণ প্রসঙ্গে তিনি জানান, পাসপোর্ট করার ক্ষেত্রে রোহিঙ্গা টেস্ট উঠিয়ে নেওয়া হয়েছে। এমআরপি থেকে ই-পাসপোর্ট করতে পুলিশি তদন্ত (ভেরিফিকেশন) লাগবে না। ই-পাসপোর্ট নবায়ন পাসপোর্ট অফিসে না গিয়ে ঘরে বসে অনলাইনেই করা যাবে।
অতিরিক্ত মহাপরিচালক নিশ্চিত করেন, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে পড়ে থাকা প্রস্তুতকৃত হাজার দুয়েক পাসপোর্ট উপজেলা পর্যায়ে বিতরণের ব্যবস্থা করা হবে। পাসপোর্ট সেবার জন্য একটি কল সেন্টারও করা হচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান। পাসপোর্ট নিয়ে জনদুর্ভোগ, দালালদের উপদ্রব, বিমানবন্দরে ইমিগ্রেশনে হয়রানি ইত্যাদি তুলে ধরে এসব সমস্যা নিরসনে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশীদ রেনু প্রমুখ।
ডিএসএস/১০ নভেম্বর/পিভি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক