editor
প্রকাশিত: 1:31 PM, December 9, 2020
অনলাইন ডেস্ক:
আর্জেন্টিনা থেকে এল আরেকটা দুঃসংবাদ। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেহান্দ্রো সাবেয়া আর নেই। মঙ্গলবার কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট অব বেলগ্রানো হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী এ আর্জেন্টাইন কোচ। ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল খেলতে এসেছিল বাংলাদেশে। সে দলের কোচ ছিলেন সাবেয়া।
তিন বছর আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন সাবেয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনাকে। জার্মানির কাছে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল খেয়ে স্বপ্ন ভাঙে মেসিদের।।ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। গত ২৫শে নভেম্বর অন্যলোকে পাড়ি দিয়েছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা। ফুটবল লিজেন্ড ম্যারাডোনার মৃত্যুর পর আর্জেন্টিনার ক্রীড়া সংবাদকর্মী ফেনো তারতাগিয়া টুইট করে জানিয়েছিলেন সাবেয়ার অসুস্থতা নিয়ে, ‘সাবেয়া গত রাতে দিয়েগোর মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েন, হৃদ্রোগের সমস্যা থাকায় চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। বিপদ এড়াতে বেলগ্রানোর হাসপাতালে নানা শারীরিক পরীক্ষা করার কথা বলেছেন।’
২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলোয়াড় বদল নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন সাবেয়া। প্রথমার্ধে দারুণ খেলা এজেকিয়েল লাভেজ্জির বদলে বিরতির পরই সের্হিও আগুয়েরোকে নামান তিনি। দ্বিতীয়ার্ধে গঞ্জালো হিগুয়েইনের জায়গায় নামান রদ্রিগো পালাসিওকে। সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনার কোচ হওয়ার আগে এস্তুদিয়ান্তেসের হয়ে ২০০৯ সালে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শীর্ষ টুর্নামেন্ট কোপা লিবার্তোদোরেস জিতেও আলোচনায় আসেন সাবেয়া। সেবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে পেপ গার্দিওলার বার্সেলোনাকে প্রায় আটকেই দিয়েছিলেন, শেষমেশ অতিরিক্ত সময়ে মেসির গোলে সাবেয়ার এস্তুদিয়ান্তেস হার মানে ২-১ গোলে।
শুধু কোচ নয়, খেলোয়াড় হিসেবেও সফল ক্যারিয়ার ছিল সাবেয়ার। রিভার প্লেটের জার্সি গায়ে ১৯৭৪ সালে অভিষেক হয় এ অ্যাটাকিং মিডফিল্ডারের। ইংল্যান্ডের ক্লাবগুলোয় খেলা প্রথম আর্জেন্টাইন ফুটবলার তিনি। ১৯৭৮ সালে পাড়ি দেন ইংলিশ লীগে। সেখানে তিনি খেলেছেন শেফিল্ড ইউনাইটেড ও লিডস ইউনাইটেডে।
সাবেয়ার মৃত্যুতে প্রাণ কাঁদছে মেসিরও। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, ‘আপনার সঙ্গে এত স্মৃতি ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত। আলেহান্দ্রো একজন অসাধারণ মানুষ ছিলেন। পেশাদার হিসেবেও তিনি ছিলেন অনন্য, যার কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি। বিশ্বকাপ বাছাইপর্বে ও মূল পর্বে অনেক আনন্দের মুহূর্তে আমরা দুজন দুজনের সঙ্গে ছিলাম। তার পরিবার ও কাছের মানুষের প্রতি আমার সমবেদ
না।
S/H-(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে