editor

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে আস্থার প্রতীক: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে আস্থার প্রতীক: আবুল কাহের চৌধুরী শামীম

6

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দুর্যোগ মোকাবিলা, রক্তদান এবং আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে আস্থার প্রতীক। বিশেষ করে সিলেটে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

4

তিনি বলেন, সিলেট জেলা ও মহানগরীর প্রতিটি সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে রেড ক্রিসেন্ট ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

7

বৃহস্পতিবার (৭ মে) সকালে সিলেট জেলা পরিষদের হলরুমে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬’ দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

3

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য নির্ঝর রায়, কামরুজ্জামান দীপু, আবু সাঈদ, পারভেজ আহমদ, তাহমিনা হাসান চৌধুরী, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, রেড ক্রিসেন্ট নাসিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের পরিচালক ডা: তৌহিদ চৌধুরী, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সোহেল, জেলা পরিষদের প্রশাসকের ব্যক্তিগত সচিব আমিন উদ্দিন আহমদ প্রমূখ।

এছাড়াও পলাশ গুন ইউনিটসহ যুব সেচ্চাসেবকবৃন্দ, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুল, কলেজের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসের শুরুতে সকাল ৯টায় সারদা হলস্থ ইউনিট অফিসে দলীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টা ১৫ মিনিটে মানব প্রাচীর এবং সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে স্বেচ্ছায় ভ্রাম্যমান রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরে মাতৃমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

2

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

5 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

4 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

5 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

8 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
5