editor

প্রকাশিত: 5:30 PM, May 10, 2026

আলফা কমিউনিটির কনসার্ট সম্পন্ন

কয়েস লোদী ও ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন

আলফা কমিউনিটির কনসার্ট সম্পন্ন

6

সিলেটের অন্যতম শীর্ষ বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ‘আলফা কমিউনিটি’-র উদ্যোগে আয়োজিত জমকালো মিউজিক্যাল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে দিনব্যাপী এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সফল করতে সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা।

8

শনিবার দুপুরের পর থেকেই তারুণ্যের পদচারণায় মুখর হয়ে ওঠে লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণ। কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘সোনার বাংলা সার্কাস’, ‘কার্নিভাল’ এবং ‘আফটারম্যাথ’ তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে হাজারো দর্শককে মুগ্ধ করে। এছাড়াও স্থানীয় ও উদীয়মান বেশ কিছু ব্যান্ড দল এতে অংশ নেয়। আয়োজকদের তথ্যমতে, সিলেটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ থেকে ১২ হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ সঙ্গীতপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

2

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক তদারকিতে অগ্রণী ভূমিকা পালন করেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক আবু তানিম। এছাড়া প্রশাসনিকভাবে সহযোগিতা করেন করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, এবং অনুষ্ঠানটি সফল করতে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা এবং তদারকি করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারুফ আহমেদ নাহিদ।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে পাশে থাকে। শিক্ষার্থীদের সৃজনশীল কাজের অংশ হিসেবে এই মিউজিক্যাল প্রোগ্রামে তারা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ভবিষ্যতেও ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের এমন ইতিবাচক উদ্যোগে ছাত্রদল পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

7

বিপুল সংখ্যক মানুষের ভিড় থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আগত দর্শক ও আয়োজক কমিটি। কনসার্ট শেষে উপস্থিত শিক্ষার্থীরা এমন সুস্থ বিনোদনমূলক আয়োজনের জন্য আয়োজক ‘আলফা কমিউনিটি’ এবং বিশেষ সহযোগী রেজাউল হাসান কয়েস লোদীসহ ছাত্রদল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

1 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

7 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
3