editor

প্রকাশিত: 4:55 PM, December 6, 2020

আ’লীগের সম্পাদকীয় উপকমিটির অনুমোদন দেয়া শুরু

আ’লীগের সম্পাদকীয় উপকমিটির অনুমোদন দেয়া শুরু

1

অনলাইন ডেস্ক:

সম্পাদকীয় বিভাগীয় উপকমিটিগুলোর অনুমোদন দেয়া শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ৪২ সদস্যের স্বাস্থ্য বিষয়ক উপকমিটিসহ আরও ২-৩টি উপকমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে দু-তিনটি ছাড়া বাকি উপকমিটিগুলোর অনুমোদন দেয়া হবে।আওয়ামী লীগের বেশ কয়েকজন বিভাগীয় সম্পাদকের সঙ্গে কথা বলে ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকরা ইতোমধ্যেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে উপকমিটির তালিকা জমা দিয়েছেন।তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে উপকমিটিগুলো সংশ্লিষ্ট সম্পাদকদের কাছে হস্তান্তর করছেন। পর্যায়ক্রমে সব উপকমিটি ঘোষণা করা হবে।দলীয় সূত্রমতে, এবার দফতর বিষয়ক উপকমিটি গঠন করার সম্ভাবনা কম। সংশ্লিষ্টরা এবার উপকমিটি গঠনে আগ্রহী নন। সেজন্য এখনও দফতর বিষয়ক উপকমিটি জমা দেয়া হয়নি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা বলেই দফতর উপকমিটি জমা দেয়া হয়নি বলে জানিয়েছে সূত্রটি। আওয়ামী লীগের সম্পাদক পদগুলোকে ঘিরে একটি করে উপকমিটি গঠন করা হয়।
গতবার এসব উপকমিটির প্রতিটিতে সদস্য সংখ্যা শ’খানেক করে থাকলেও এবারে তা ৩৫ বেঁধে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা। তবে বেঁধে দেয়া সংখ্যা ঠিক রাখতে পারেননি সংশ্লিষ্টরা।স্বাস্থ্য বিষয়ক উপকমিটিতে যারা : প্রফেসর রুহুল হক এমপিকে চেয়ারম্যান এবং ডা. রোকেয়া সুলতানাকে সদস্য সচিব করে স্বাস্থ্য বিষয়ক যে উপকমিটি অনুমোদন দেয়া হয়েছে সেখানে সদস্য সংখ্যা ৪২।
এর মধ্যে দু’জন ছাড়া বাকি সবাই চিকিৎসক। তারা হলেন- প্রফেসর ডা. এমএ আজিজ এমপি, প্রফেসর ডা. এম ইকবাল আর্সনাল, ডা. এহতাসামুল হক চৌধুরী, প্রফেসর এহসানুল কবির জগলুল, প্রফেসর এমএ আজিজ, প্রফেসর আবু নাসের রিজভী, ডা. মাহতাব হোসাইন চৌধুরী, ডা. সেলিম আক্তার চৌধুরী, প্রফেসর আবু তাহের, প্রফেসর এসএম মোস্তফা জামান, ডা. ফরহাদ আলী খান, ডা. আরিফুল ইসলাম জোয়ারর্দার, ডা. জাহেরুল ইসলাম লিটন, ডা. শেখ শহীদ উল্লাহ, ডা. অসীম কুমার সেনগুপ্ত, ডা. পূরবী দেবনাথ, শেখ মিলি, ডা. সানজিদা আহমেদ, ডা. সায়েদা সৈকত, ডা. রেহানা আক্তার, ডা. মশিউর রহমান খসরু, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. তারিকুল ইসলাম প্রিন্স, ডা. নাজমুল ইসলাম, ডা. আজম খান, ডা. অমল কুমার ঘোষ, ডা. আহমাদুল হোসাইন খান, ডা. আতিকুর রহমান, ডা. মাহবুবুল হকিম খসরু, ডা. মুশফিকুর রহমান, মো. নাজমুল হোসাইন তুষার, ডা. মো. মাহফুজুর রহমান, ডা. আবদুল মতিন, ডা. রথীন্দ্রনাথ সরকার, ডা. শাহ তাহমিনা সিদ্দিকা, ডা. কামরুজ্জামান কামরুল, ডা. নাজিয়া মেহনাজ, ডা. মো. শাহরিয়ার হোসেন, ডা. আমিনুর রহমান অপু, সুমন ভৌমিক, ডা. চয়ন বিশ্বাস ও ডা. ইলোরা শারমিন।

7

S/H-(Ripa-5)

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

1
6