editor
প্রকাশিত: 11:37 AM, August 26, 2026
সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করায় স্থানীয় রাজনীতিতে তীব্র সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। পদক গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিয়ানীবাজারের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হিসেবে পরিচিত একজন ব্যক্তি কীভাবে বিএনপি সরকারের মন্ত্রীর হাত থেকে এ ধরনের সম্মাননা পেলেন তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে মিলাদ জয়নুলের অতীত ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। এসব পোস্টে তাঁর রাজনৈতিক অতীত, বর্তমান অবস্থান ও হঠাৎ এই মূল্যায়নের নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে।
স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক দুঃসময়ে যারা মামলা, হামলা, জেল-জুলুম ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে দলের পাশে ছিলেন, তাদের মূল্যায়ন না করে আওয়ামী ঘরানার পরিচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ে সম্মাননা দেওয়াটা দুঃখজনক। এতে দলের নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যে হতাশাও ক্ষোভ তৈরি হওয়াই স্বাভাবিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার সূত্র ধরে অনেকেই এই পদক প্রদানের স্বচ্ছতা, প্রাপকের রাজনৈতিক পরিচয় যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
তবে মিলাদ জয়নুল ঠিক কী প্রক্রিয়ায় বা কী বিশেষ বিবেচনায় এই পদক পেয়েছেন এবং তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান কী সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা পদকপ্রাপ্ত ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন বিয়ানীবাজারের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন