editor

প্রকাশিত: 10:14 PM, March 6, 2021

আলী বাহার চা বাগানে একদিন

আলী বাহার চা বাগানে একদিন

5

মো: আল-আমিন মিয়া:

3

চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু-নিচু টিলা এবং টিলাঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। পাহাড়ের কিনার ঘেষে ছুটে গেছে আকাবাঁকা মেঠোপথ। কোন যান্ত্রিক দূষণ নেই। কোথাও আবার ধাবমান পথে ছুটে চলছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে। এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের আলী বাহার চা বাগান। সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়ে। দেশের মোট চায়ের ৯০ শতাংশই উৎপন্ন হয় সিলেটে। এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুঁড়ির দেশও বলা হয়। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতিপ্রেমীদের কাছে অন্য এক ভালোলাগার ধারক হয়ে আছে সিলেটের আলী বাহার চা বাগান।

ভ্রমন বিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমন কিংবা উচ্ছ্বল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হলো আলী বাহার চা বাগান। সিলেট শহরের একেবারেই অদূরে হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমেই ছুটে যান। তারপর ঘুরে দেখেন বাগানের এপাশ থেকে ওপাশ। দেখে আসতে পারেন বাগানের বাংলো। আলী বাহার চা বাগানের পাশেই রয়েছে মালনীছড়া চা বাগান। চাইলেই দেখতে পারেন সেটিও।

2

যা দেখবেন
সিলেট শহরতলীর পাঠানটুলা এলাকায় অবস্থিত আলী বাহার চা বাগান। বাগানটিতে প্রবেশের আগে হাতের বাঁদিকে দেখবেন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল। বাগানের প্রবেশপথ দিয়ে হাঁটতে হাঁটতে বা রিকশায় যেতে যেতে ডানে-বাঁয়ে দেখতে থাকুন সবুজ আর সবুজের সমারোহ। একটু সামনে অগ্রসর হলেই মেডিকেলের হোস্টেল। তার আগেই আছে একাত্তরে ঘটে যাওয়া নারকীয় গণহত্যার স্মারক। ঘুরতে ঘুরতে রাস্তা ছেড়ে বাগানের ভেতরে প্রবেশ করতে পারেন। দেখবেন চা-কন্যারা পিঠে চমৎকার ঝুড়ি নিয়ে সারি বেঁধে হয় কারখানার দিকে, নয় পাতা কুড়াতে বাগানের সরু পথে ধীরপদক্ষেপে এগিয়ে যাচ্ছে। তাদের কারো কারো পিঠের ঝোলায় শিশুসন্তান বহনের দৃশ্যটিও আপনাকে মুগ্ধ করবে।

আপনি যদি বাঁয়ের রাস্তা দিয়ে এগোতে থাকেন তাহলে ৮-১০ মিনিট পায়ে হাঁটলে পাবেন গোয়াবাড়ি বাজার। ছোটখাটো এই বাজারটিও কিন্তু বিখ্যাত একটি বিশেষ কারণে। তা হলো গরুর খাঁটি দুধের চা। মানসম্পন্ন হোটেল বা চা স্টল না হলেও পাঁচ টাকায় গরুর খাঁটি দুধের চা আপনার ভ্রমণ ক্লান্তি দূর করে দেবে। এই বাজারের উত্তর দিকে আরো কয়েক মিনিট হাঁটলে পাবেন আলী বাহার চা বাগানের দেখা। আর যদি আপনি ফিরে আসতে চান তাহলে এখান থেকে রিকশায় চেপে বসতে পারেন। পাঠানটুলা পয়েন্ট পর্যন্ত ভাড়া নেবে ৪০ টাকা। বাগানটি ভ্রমণের ক্ষেত্রে বাংলোতে যোগাযোগ করে ম্যানেজার বা কর্তৃপক্ষকে অবগত করে যাওয়াই ভালো। তাহলে চা-শ্রমিক বা অন্যদের সহযোগিতা পাওয়া যেতে পারে। কারখানাও ঘুরে দেখতে পারবেন। বছরের যেকোনো সময় চা-বাগান ভ্রমণ উপযোগী হলেও জোসনা রাতে সুবজের বুকে রূপালি আলোর খেলা আপনাকে স্বর্গ দর্শনের আনন্দে মোহিত করবে।

5

যেভাবে যাবেন
রাজধানী থেকে বাস, ট্রেন বা বিমানযোগে আপনি সিলেট মহানগরীতে প্রবেশ করতে পারেন। সায়দাবাদ-ফকিরেরপুল থেকে দূরপাল্লার বাসে সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলী যেতে আপনার খরচ পড়বে সাড়ে ৫০০ থেকে ৮০০ টাকা। সেখান থেকে বন্দরবাজার যেতে রিকশায় খরচ হবে ৩০ থেকে ৫০ টাকা আর সিএনজি অটোরিকশায় ৭০ থেকে ১০০ টাকা। বন্দরবাজার থেকে পাঠানটুলাস্থ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ বা আলী বাহার চা বাগানের প্রবেশমুখ পর্যন্ত সিএনজি অটোরিকশায় যেতে খরচ পড়বে জনপ্রতি ৩০ টাকা। রিজার্ভ নিয়ে গেলে খরচ ১২০ থেকে ১৫০ টাকা।

যেখানে থাকবেন
সিলেট শহরের বন্দরবাজার, জিন্দাবাজার, দরগা গেইট এলাকায় প্রচুর আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে থাকার খরচ পড়বে ৩০০ থেকে ৭০০ টাকা। এ ছাড়া কয়েকটি অভিজাত হোটেলও আছে।

শেষ চিরকুট
বাগানের লাগোয়া পথে যেতে যেতে দেখা সবুজ দৃশ্যপট, শিল্পিত লোকালয় পর্যটকদের নজর কাড়ে সহজেই। রাস্তার পাশেই চা প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি হওয়ায় নাকে লাগে সতেজ চায়ের মধুমাখা ঘ্রাণ। আসলেই অসাধারণ…! দু’পাশের সবুজ প্রকৃতির ছায়া যেন আছড়ে পড়েছে স্রোতস্বীনির বুকে। সবুজের সাথে সবুজের কি অপরূপ মেলবন্ধন! আপনার আগামীর জন্য এখানেও ফ্রেমবন্দি করে রাখতে পারেন কিছুটা সময়। সিলেট, যেন সবুজ প্রকৃতির অভয়াশ্রম! আর সবসময় প্রকৃতির কাছাকাছি থাকা মানুষের জন্য সেরা সময় এখনই। যখন প্রকৃতির সব বিচিত্র সৌন্দর্য মিশে আছে চা গাছের সবুজ পাতায়। তো এই অপরূপ চায়ের দেশে আপনাকে স্বাগতম…।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
7