editor
প্রকাশিত: 10:33 PM, January 7, 2025
সিলেট নগরীর শেখ মৌলভী ওয়াক্ফ এস্টেট মাছিমপুর জামে মসজিদের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল গত সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে শুরু হয়েছে। মাহফিলের ১ম দিনে সভাপতিত্ব করেন মাওলানা রেজাউল করিম জালালী ও মাছিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ মৌলভী ওয়াকিফের বংশধরদের পক্ষে মাছিমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মোঃ দিলওয়ার হোসেন, মকবুল হোসেন, আরিফ হোসেন, আলতাফ হোসেন, শরীফ হোসেন, মো. ওয়াকিল, মো. মুক্তাদির, এলাকাবাসীর পক্ষে আনোয়ার হোসেন শিবলু প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, মানবজাতিকে সঠিক পথ দেখাতে আল্লাহ তায়ালা প্রত্যেক যুগে প্রতিটি জাতির কাছে নবী-রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ রাসুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা. আমাদেরকে ব্যক্তিজীবনসহ সর্বক্ষেত্রে কুরআন সুন্নাহ অনুসরনের নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু কুরআন সুন্নাহর থেকে দূরে সরে যাবার কারনে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে এবং মুসলমানমানদের হারানো ঐহিত্য ফিরিয়ে আনতে আমাদেরকে কুরআন-সুন্নাহর চর্চা করতে হবে।
মাহফিলের ১ম দিনে মাছিমপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মাশহুদুর রহমান শরফী’র উপস্থাপনায় বয়ান পেশ করেন শায়খুল হাদিস আজিজুল হক (রহ.) সাহেবজাদা হযরত মাওলানা মাহবুবুল হক, হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন আনছারী ঢাকা, মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজহারী কিশোরগঞ্জ, মাছিমপুর মাদরাসার মুহতামিম মাওলানা শায়েখ নাজমুদ্দীন ক্বাসিমী, আল-উবায়েদ একাডেমি লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুফতি সালাতুর রহমান মাহবুব, গোটাটিকর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজমী, ছড়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুৎফুর রহমান উসমানী।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়