editor
প্রকাশিত: 7:14 PM, July 11, 2026
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ জুলাই) বেলা ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে আল-কাওসার ট্রেডিং এর উদ্যোগে এই বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আল-কাওসার ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আলহাজ¦ মজলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড ও এসএসসিএমএল এর চীফ মার্কেটিং অফিসার হারুন-উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব (প্রশাসন) বনমালী ভৌমিক, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, আল-কাওসার ট্রেডিং এর ডিরেক্টর ডা. তোফায়েল আহমদ, সিলেট জেলা রড, সিমেন্ট, ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সেক্রেটারি জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জালাল উদ্দিন।
এসসিবিএল এর টিএসএম মার্কেটিং শওকত হায়াত খান এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা লোকমান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন এসসিবিএল (সিলেট-সুনামগঞ্জ) এর সিনিয়র ম্যানেজার মো. মোরশেদ আলম। সেভেন রিংস এর সিমেন্টের উপর তথ্য চিত্র উপস্থাপন করেন ম্যানেজার বিজনেস (ডেভেলপমেন্ট) ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।
অনুষ্ঠানে ২০২৫ সালের সিলেট সুনামগঞ্জের আল-কাওসার ট্রেডিং এর গ্রাহকদের মধ্যে পারফরমেন্স ও স্পেশাল এ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং সব শেষে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড ও এসএসসিএমএল এর চীফ মার্কেটিং অফিসার হারুন-উর রশিদ বলেন, সেভেন রিংস্ সিমেন্ট কেবল একটি পণ্য নয়, এটি একটি ব্র্যান্ড যা গুণগতমান, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘস্থায়ীতার প্রতীক। আমাদের এই অগ্রযাত্রায় যারা অংশীদার হয়ে কাজ করছেন, তারা আমাদের প্রকৃত শক্তি। এই হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করতে চাই।
তিনি আরও বলেন, সেভেন রিংস্ সিমেন্ট ভবিষ্যতে আরও উন্নত সেবা ও পণ্যের মান বজায় রাখতে বদ্ধপরিকর। এ অর্জনের পেছনে আমাদের পরিবেশক, ডিলার এবং খুচরা বিক্রেতাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা রয়েছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও পেশাদারিত্বের ভিত্তিতে গড়ে উঠা এই অংশীদারিত্বই আমাদের সাফল্যের মূল ভিত্তি।
7 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই)
3 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
8 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 2
8 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট
7 এই ঘনঘোর বর্ষার সন্ধ্যায় নগর সিলেটে যেনো জীবন্ত হয়ে ওঠলেন ভাটি অঞ্চলের শিল্পী-সংগ্রামী, মুক্তিযোদ্ধা শ্রীকান্ত দাশ; যিনি মারা গেছেন
3 বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আগামী ১৮ জুলাই ঢাকায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে
4 ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক ‘বিশ্ব মিডিয়া’ পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক জয়দীপ চক্রবর্তীর মাতা শিপ্রা চক্রবর্তী পরলোকগমন করেছেন। 7
5 মানবসেবার মহৎ লক্ষ্য নিয়ে সিলেটে ‘বিডি ব্লাড সোলজারস’ স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 8 শুক্রবার (১০ জুলাই)