editor
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে রোহিত শর্মার ডাক না পাওয়া নিয়ে কত নাটকই না হলো। শেষ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেলেও মাঠে নামা বলতে গেলে অনিশ্চিত। আজা বিসিসিআই জানিয়েছে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলতে পারবেন না ভারতের ওপেনার রোহিত শর্মা ও পেসার ইশান্ত শর্মা। বেঙ্গালুরুতে জাতীয় একাডেমিতে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে ইনজুরি থেকে সেরে উঠতে কাজ করছেন এই দুজন।
রোহিতের সুস্থ হতে আরও দুই সপ্তাহ লাগবে। আর ইশান্তের সময় লাগবে আরও চার সপ্তাহ। ৮ ডিসেম্বর রোহিতকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে। এরপর সেখানে তাকে কোয়ান্টিনে থাকতে হবে। কোয়ারেন্টাইন শেষে দলের সাথে যোগ দিবেন রোহিত। ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে ইশান্তকেও। তবে ইশান্ত পুরোপুরি সুস্থ হতে পারবে কি-না তা বলতে পারছে না বিসিসিআই। অনুশীলন ম্যাচ খেলার পরেই ইশান্তের ফিটনেস নিয়ে ধারনা পাবে দল।
রোহিত-ইশান্তের ব্যাপারে এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘রোহিত টেস্ট সিরিজের সবগুলো ম্যাচই খেলতে পারতেন যদি আরব আমিরাত থেকে দলের সাথে অস্ট্রেলিয়া চলে যেতেন। রোহিতের পুরো ফিট হতে এখনও ২ সপ্তাহ লাগবে বলে ধারণা করা হচ্ছে। ইশান্তের চার সপ্তাহ লাগতে পারে, তবে তাকে অনুশীলন ম্যাচ খেলার পর পুরোপুরিভাবে বোঝা যাবে।’
টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরে যাবেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমবারের মতো তিনি সন্তানের বাবা হতে যাচ্ছেন। কোহলি না থাকায় রোহিতের কাঁধে ছিল বড় দায়িত্ব। কিন্তু দ্বিতীয় টেস্টে রোহিত এবং কোহলি কেউই থাকছেন না। তাতে চিন্তার ভাঁজ ভারতের কপালে। তাই শ্রেয়াস আইয়ারকে টেস্ট দলে অর্ন্তভুক্ত করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইশান্তের বদলি নিয়েও ভাবানাচিন্তা চলছে।
3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪
8 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
1 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
4 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
7 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
2 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
4 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
7 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা