editor

প্রকাশিত: 11:30 AM, November 14, 2026

আসন্ন নির্বাচনে মোগলগাঁও ইউনিয়ন জনপ্রিয়তার শীর্ষে কে এই গোলাম কিবরিয়া

আসন্ন নির্বাচনে মোগলগাঁও ইউনিয়ন জনপ্রিয়তার শীর্ষে কে এই গোলাম কিবরিয়া

আসন্ন সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সহজ-সরল, মিষ্টিভাষী ও প্রবীণ রাজনীতিবিদ মো. গোলাম কিবরিয়া। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক পথচলায় সাধারণ মানুষের আস্থা অর্জন করে তিনি এখন ইউনিয়নের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লামাগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারে জন্ম নেওয়া মো. গোলাম কিবরিয়ার পিতা মরহুম মাস্টার আব্দুল গফুর ছিলেন এলাকার একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই তিনি মানুষের কল্যাণে কাজ করার ব্রত গ্রহণ করেন।

তিনি সকল দুর্যোগে মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ান এবং দুর্যোগ মোকাবিলা করেন। এর প্রমাণ মেলে ইতিহাসের স্মরণীয় ২০২২ সালের বন্যায়; সে সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়ে নিজ ও পরিচিত মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম কিবরিয়া বলেন, আমি শিক্ষাজীবনে ১৯৭৫ সালে ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ বহুমুখী হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৭৭ সালে সিলেটের প্রাচীন ও স্বনামধন্য বিদ্যাপীঠ সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করি।

মো. গোলাম কিবরিয়ার রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল ছাত্ররাজনীতির হাত ধরে। ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচন থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে পদার্পণ করেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ।

১৯৮১ সাল: তিনি সিলেট জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছরে নিজ এলাকায় মোগলগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে সংগঠনকে সুসংগঠিত করেন।

১৯৯৬ সাল: মূলধারার রাজনীতিতে যুক্ত হয়ে তিনি সিলেট সদর থানা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০০ সাল: তিনি সিলেট জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে গঠিত প্রতিটি জেলা কমিটিতে অত্যন্ত নিষ্ঠার সাথে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি কর্মজীবনেও মো. গোলাম কিবরিয়া একজন সফল ব্যক্তিত্ব। কৃষি ও ব্যবসার সাথে জড়িত এই মানুষটির আয়ের মূল উৎস একটি প্রতিষ্ঠিত সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানÑ ‘মেসার্স এস. এস. কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’। নিজ পেশায় সফলতার পাশাপাশি তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন।

নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলে ৭নং মোগলগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল বাসযোগ্য ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মো. গোলাম কিবরিয়া। তাঁর ইশতেহারে উল্লেখিত প্রধান পরিকল্পনাগুলো হলো, ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকাগুলো চিহ্নিত করে ভাঙন রোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ। প্রতিটি এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা প্রদান এবং জরুরি ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। কৃষি ও স্থানীয় চাহিদাভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্পে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান। কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ সহজলভ্য করা এবং সেচ সুবিধা বৃদ্ধি ও লাভজনক বহুমুখী শস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা। নতুন সড়ক ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার ও মেরামতকরণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা এবং এলাকার বিদ্যমান হাই স্কুলগুলোতে ভোকেশনাল বা কারিগরি কোর্স চালুর উদ্যোগ নেওয়া।

মাদক সেবন, বিপণন ও পাচার কঠোর হাতে বন্ধ করা; সামাজিক অস্থিরতা ও হানাহানি রোধে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা, ইভটিজিংসহ সকল অনৈতিক কার্যকলাপ চিরতরে রোধ করা।

এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে মো. গোলাম কিবরিয়া বলেন, মোগলগাঁও ইউনিয়নের নিম্নবর্ণিত মৌলিক সমস্যাগুলো আপনাদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় নিরসন করতে চাই। এই সমস্যাগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সকলের এবং সমাধান করাও আমাদের দায়িত্ব। তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান এবং সকল উদ্যোগ বাস্তবায়নে আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন