editor
প্রকাশিত: 3:30 PM, November 14, 2026
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তুমপুর ইউনিয়নের টুকইর ভটের বাড়িতে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ৭টায় মিনিটে শ্রী শ্রী বিষ্ণু পূজা, শ্রী শ্রী বানেশ্বর শিবপূজা, শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর (প্রাতঃ মধ্যাহ্ন ও সায়াহ্ন) ত্রিকাল বিহিত পূজারম্ভ ও ভৈরব মন্দিরে শ্রী শ্রী মহাকাল ভৈরব পূজারম্ভ। সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা ও বিকাল ৪টায় অঞ্জলি প্রদান। সকাল ৮টা ৩১ মিনিটে শ্রী শ্রী দেবী মাহাত্ম্য পাঠ আরম্ভ, বেলা ১১টা ৩১ মিনিটে নারীগণের পরিবেশনায় পূজার গীত, বেলা ২টা ৩০ মিনিটে মহাপ্রসাদ আস্বাদন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশনায় থাকবেন তাপসী চক্রবর্ত্তী, অপি ভট্টাচার্য্য, বর্ণা ভট্টাচার্য্য, স্নেহা ভট্টাচার্য্য, তনুশ্রী চক্রবর্ত্তী ও মিহি ভট্টাচার্য্য। রাত ৯ টায় রাত্রিব্যাপী কীর্ত্তন ও মাতৃসঙ্গীত।
পরিবেশনায় থাকবেন গুরুকচি, রুস্তমপুর, নিয়াগুল, কুনকিরি, দ্বারিখেল, গোরাগ্রাম, বীরমঙ্গল, হাওর, গোয়াইন, সতি, জলুর মুখ, সালুটিকর, পাইকরাজ, জাঙ্গাইল, আলীরগ্রাম, মানাউরা সহ বিভিন্ন গ্রামের স্থানীয় কীর্ত্তনী ও ভক্তবৃন্দ।
শ্রীহট্ট পুরোহিত মণ্ডলী সংঘ ও ১নং রুস্তমপুর ইউনিয়ন সনাতন যুব পরিষদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী পূজা অর্চনা সফল করার জন্য পরিবারের পক্ষ থেকে এডভোকেট সন্তোষ কান্তি ভট্টাচার্য্য সকল পুণ্যার্তীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন