editor
প্রকাশিত: 11:34 AM, July 23, 2026
ওসমানীনগর প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নাম ব্যবহার করে একদল প্রভাবশালী ব্যক্তি বা অসাধু চক্র সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে।
তবে ইউএনও স্পষ্ট জানিয়েছেন, এ বিষয়ে তিনি কোনো ধরনের অনুমতি দেননি।
ঘটনার বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। সরকারি গাছ কাটার কোনো অনুমোদন আমার পক্ষ থেকে দেওয়া হয়নি। তিনি আরও জানান, বিষয়টি দ্রুত তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারকে তাৎক্ষণিকভাবে পাওয়া না যাওয়ায় তফশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের পাশে থাকা কয়েকটি বড় সরকারি গাছ কাটার সময় জড়িত ব্যক্তিরা সরাসরি ইউএনও’র নাম উল্লেখ করে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। স্থানীয়রা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর জালিয়াতি ও সরকারি সম্পদ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে।
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
3 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি