editor
প্রকাশিত: 11:44 AM, February 14, 2026
সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিলেট-১ আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির নিরঙ্কুশ সাফল্যে ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩নং খাদিম নগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে মো. সিরাজুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩নং খাদিম নগর ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দের সীমাহীন পরিশ্রম এবং ত্যাগের ফলে আমরা প্রতিটি ভোট সেন্টারে জয়লাভ করেছি। এই সফলতা আপনাদের সবার। ইউনিয়নবাসী এবং আমাদের সকল স্তরের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, সুচিন্তিত পরামর্শ ও স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের কারণেই আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী হতে পেরেছি।
তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক প্রতিটি গ্রামে গ্রাম কমিটি এবং প্রতিটি ওয়ার্ডে সেন্টার কমিটি গঠনে সাধারণ মানুষ ও কর্মীরা যে নিঃস্বার্থ শ্রম দিয়েছেন, তার ঋণ শোধ করার নয়। জাতীয়তাবাদী পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।
ভবিষ্যৎ পথচলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং আগামীতেও যেকোনো পরিস্থিতিতে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব। আপনাদের এই ঐক্য ও সমর্থন ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।
বিবৃতির শেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও দলের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
1 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর)
1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
7 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা