editor
প্রকাশিত: 8:30 AM, September 8, 2020
হাবিবুর রহমান নাসির:: ছাতক ইউরোপের চোখ ধাঁধানো জীবনের স্বপ্নে বিভোর হয়ে দালালের খপ্পরে পড়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছে ছাতকের মিজানুর রহমান (৩০)। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর ছেলে। রবিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রীস থেকে তার লাশ এসে দেশে পৌছেছে। জানা যায়, গত ৫ আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান উন্নত জীবনযাপনের লক্ষ্যে আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়। পরবর্তীতে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাসের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবারের লোকজন। প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায় মিজানুর রহমান। সেখান থেকে সে রুহুল আমিন নামের এক দালালের প্ররোচনায় ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে যাত্রা শুরু করে গ্রীসের উদ্দেশ্যে। লক্ষ্যে পৌছানোর আগেই স্বপ্ন ভঙ্গ হয় তার। সড়ক দূর্ঘটনায় উত্তর গ্রীসের আলেসান্দ্রোপলিতে সে মৃত্যুবরণ করে। মারা যাওয়ার প্রায় এক মাস পর স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রোববার দেশে ফিরেছে তার লাশ। কফিনে বন্দী মিজানকে দেখে পুরো এলাকায় চলছে শোকের মাতম। শোকে কাতর হয়ে বারবার মূর্চা যাচ্ছেন মিজানের মা। মিজান ৫ আগস্ট মারা গেলেও আজই প্রথম তিনি জানতে পেরেছেন তার ছেলে আর জীবিত নেই। রবিবার রাত সাড়ে আটটায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।##
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
8 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)