editor
প্রকাশিত: 8:26 AM, September 24, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার। ০৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ। ৬ সফর ১৪৪২ আরবী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৭২৬ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়। ১৭৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়। ১৭৮৯ – যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা। ১৮০৫ – ফরাসী সম্রাট নেপোলিয়ান বেনাপোর্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন। ১৮৪১ – ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। ১৯১৯ – বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়। ১৯৩২ – বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপিয় কাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন। ১৯৩২ – মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। ১৯৩৯ – জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। ১৯৪৮ – হোন্ডা কম্পানি প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ – আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) গঠিত হয়। ১৯৬৮ – সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে। ১৯৭৪ – আফ্রিকার দেশ গিনি বিসাও পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে । ১৯৮৮ – বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণবিরোধী বিপ্লবী নেতা শামসুল হুদা পাঁচবাগী পরলোক গমন করেন। ১৯৯০ – সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে। ২০০৭ – ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
জন্ম: ১৫৩৪ – চতুর্থ শিখ গুরু রাম দাস জন্মগ্রহণ করেন। ১৮৯৮ – নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি জন্মগ্রহন করেন। ১৯৫০ – ক্রিকেটার মহিন্দর অমরনাথের জন্ম।
মৃত্যু: ১৮৫৯ – সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব নেপালে নির্বাসনে মৃত্যুবরণ করেন। ১৮৬০ – ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়ার (মোহসীন উদ্দীন) ইন্তেকাল। ১৯২৪ – রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসনের মৃত্যু । ১৯২৫ – কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে