editor

প্রকাশিত: 9:03 AM, October 8, 2020

ইতিহাসে আজকের এই দিনে

ইতিহাসে আজকের এই দিনে

নিজস্ব প্রতিবেদক
আজ ৮ অক্টোবর ২০২০ ইংরেজি, ২৩ আশ্বিন ১৪২৭ বাংলা, ২০ সফর ১৪৪২ আরবী, রোজ- বৃহস্পতিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ৬২৪ – ( ২ হিজরী ) কিবলা বায়তুল মোকাদ্দাস হতে কাবায় পরিবর্তন করা হয়।
১২৫৬ – ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম প্রাচীন সারবন বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়। ১৭৩৫ – ফরাসী গণিত ও ভুগোলবিদরা পৃথিবীর সঠিক কাঠামো চিহ্নিত করার জন্য প্রথম গবেষণা কাজ শুরু করেন। এ লক্ষ্যে ফরাসী সরকার বিজ্ঞান একাডেমির ঐ গবেষণা কাজের জন্য বিপুল অর্থ বরাদ্দ করে। বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা চালিয়ে পৃথিবীর বিষুব রেখা ও দুই মেরুর ভেতরের দিকে চেপে থাকার বিষয়টি আবিস্কার করেন। ১৮৮১ – ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘুর্ণিঝড় সংঘটিত হয়। মারাত্মক এ ঝড়ে বহু বাড়িঘর, প্রতিষ্ঠান ও ক্ষেত খামার ধ্বংস হয়। এ ঝড়ে অন্তত প্রায় তিন লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। ১৮৮৫ – ফরাসীরা ভিয়েতনামে উপনিবেশ স্থাপন করে। এর আগে ভিয়েতনাম বহুদিন চীনের অন্তর্গত ছিল। আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ও ইউরোপীয় উপনিবেশবাদী দেশগুলোর সাথে যুদ্ধ বিগ্রহের কারণে চীন অনেক দুর্বল হয়ে পড়ায় ফ্রান্স চীনের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। এরপর ফ্রান্স ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ভিয়েতনাম দখলের জন্য অভিযান শুরু করে এবং আজকের এই দিনে তারা ভিয়েতনাম দখল করতে সক্ষম হয়। ১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ – পোল্যান্ডকে জার্মানির অঙ্গীভূত করা হয়। ১৯৫৪ – হো চি মিনের নেতৃত্বে সংগ্রামরত কমিউনিস্টরা হ্যানয় দখল করেন। ১৯৬২ – আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে। ১৯৭৩ – ব্রিটেনের প্রথম আইনসম্মত বাণিজ্যিক বেতারকেন্দ্র (এলবিসি) সম্প্রচার শুরু করে। ১৯৮৯ – হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯০ – দখলদার ইসরাইলী সেনারা আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনীদের উপর নৃশংস হামলা চালায়। এ হামলায় ২০ জন নিহত এবং আরো বহু ফিলিস্তিনী আহত হয়। ১৯৯১ – স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ২০০৫ – উত্তর পূর্ব পাকিস্তানে কাশ্মীরের কেন্দ্রীয় শহর মোজাফ্ফারাবাদে সাত দশমিক ছয় রিক্টার স্কেলের ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। স্মরণীয় এ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত এবং ৩৩ লক্ষ মানুষ আহত হয়েছিল।
জন্ম: ১৮২২ – মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ। ১৮৬২ – সঙ্গীত জগতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদিন খাঁ। ১৮৮৩ – নোবেলজয়ী [১৯৩১] জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ। ১৮৯২ – ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী এবং বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত । ১৯১৭ – নোবেলজয়ী [১৯৭২] ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার। ১৯২৬ – পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার । ১৯২৮ – ব্রাজিলীয় ফুটবলার ভালদির পেরেরা ( ডিডি )।
মৃত্যু: ১৮৬৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি ফ্রাংক্লিন পিয়ের্স । ১৮৮০ – বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ । ১৯৩৬ – প্রখ্যাত হিন্দী কথাসাহিত্যিক মুনশি প্রেমচাঁদ । ১৯৪৩ – আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা, এবং চিত্রনাট্যকার পশ্চাদ্ধাবন চেজ । ১৯৫২ – মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এডওয়ার্ড জুইক । ১৯৬৭ – ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এন্টনি পরলোকগমন করেন। ১৯৯২ – জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্ট । ১৯৯৮ – বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম । ২০১১ – মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচি । ২০১৪ – ভাষা সৈনিক আবদুল মতিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে