admin
প্রকাশিত: 12:03 PM, November 23, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ২৩ নভেম্বর ২০২০ ইংরেজি, ০৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোজ-সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৭৪৪ – ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জন কার্টারেট পদত্যাগ করেন। ১৭৮৩ – অ্যানাপোলিস মেরিল্যান্ড যুক্তরাষ্ট্রের রাজধানী হয়। ১৮৭৩ – ফরাসী সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয়। ১৮৯০ – নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৯১৪ – যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে। ১৯১৬ – প্রথম কার্ল অস্ট্রিয়ার সিংহাসন আরোহণ করেন। ১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯২২ – রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়। ১৯৩৬ – লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ১৯৬৪ – ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়। ১৯৯৫ – বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম: ১৫৫৩ – ইতালির চিকিৎসক প্রোসপেরো আলপিনি জন্ম গ্রহণ করেন। ১৭৬০ – ফ্রাঞ্চইস-নয়েল বাবেউফ, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও সমাজ কর্মী। ১৮০৪ – ফ্রাংক্লিন পিয়ের্স, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্দশ রাষ্ট্রপতি। ১৮৩৭ – ইয়োহানেস ডিডেরিক ফান ডার ভাল্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ পদার্থবিদ ও তাপগতিবিদ্যা বিশারদ। ১৮৬০ – ইয়ালমার ব্রান্তিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী। ১৮৯৭ – নীরদচন্দ্র চৌধুরী, তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ১৯০৭ – রুন রুন শাও, তিনি ছিলেন চীনা বংশোদ্ভূত হংকং ব্যবসায়ী, মানবপ্রেমিক ও শাও ব্রাদার্স স্টুডিও এর প্রতিষ্ঠিাতা। ১৯২২ – ম্যানুয়েল ফ্রাগা ইরিবারনে, তিনি ছিলেন স্প্যানিশ রাজনীতিবিদ। ১৯২৫ – সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান জন্ম গ্রহণ করেন। ১৯৩৫ – ভ্লাডিস্লাভ ভোল্কভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী। ১৯৪১ – ফ্রাঙ্কো নিরো, তিনি ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক। ১৯৫৫ – লুডোভিকো ইনাউডি, তিনি ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার। ১৯৬৬ – ভিনসেন্ট ক্যাসেল, তিনি ফরাসি অভিনেতা ও প্রযোজক। ১৯৭১ – খালেদ আল-মুয়াল্লিদ, তিনি সৌদি আরব ফুটবল। ১৯৯১ – আহমেদ শেহজাদ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
মৃত্যু: ১৩১৮ – জাপানের গণিতবিদ ইয়োরিইয়ুকি মৃত্যুবরণ করেন। ১৪৫৭ – লাডিস্লাউস পুস্থুমউস, তিনি ছিলেন হাঙ্গেরিয়ান রাজা। ১৫১১ – ৫২ বছর শাসনের পর গুজরাটের শাসক মাহমুদ শাহ্ মৃত্যুবরণ করেন। ১৫৭২ – ব্রনযিনো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী ও কবি। ১৬৮২ – ক্লাউডে লরাইন, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার। ১৮৮৩ – প্যারীচাঁদ মিত্র, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। ১৯৩৭ – জগদীশ চন্দ্র বসু, তিনি বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা। ১৯৭০ – তুন ইউসুফ বিন ইসহাক, সিঙ্গাপুরের সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৭৬ – ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন। ১৯৯০ – রুয়াল দাল, তিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক। ১৯৯৫ – লুই মালে, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
২০০৬ – ফিলিপ নইরেট, তিনি ছিলেন ফরাসি অভিনেতা। ২০১০ – ইংরিড পিট, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক। ২০১৪ – ডরোথি চেনি, তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড়। দিবস: আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
2 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে