admin
প্রকাশিত: 1:43 PM, November 24, 2020
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২০ইংরেজি, ০৯ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৮ রবিউস সানি ১৪৪২ আরবী, রোজ মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৬৩৯ – ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন। ১৬৪২ – আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন। ১৭১৫ – টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল। ১৭৫৯ – বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়। ১৮০০ – ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা। ১৮৩১ – বিখ্যাত বৃটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন। ১৮৫৯ – চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়। ১৯১৪ – বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন। ১৯২৩ – বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু। ১৯৩৩ – বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত। ১৯৫০ – ইরানের জাতীয় সংসদের জ্বালানী তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানী ও বৃটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে। ১৯৯৫ – দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া হয়। ২০০৪ – ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়। ২০১২ – বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।
জন্ম: ১৬৩২ – হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজ-বিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা। ১৬৫৫ – সুইডেনের রাজা একাদশ চার্লস। ১৭৮৪ – জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।
১৮৬০ – গণিতজ্ঞ কে পি বসু। ১৮৬৪ – অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর। ১৮৭৬ – জাপানি অণুজীববিদ হিডেও নোগুচি। ১৯২৬ – নোবেলজয়ী [১৯৫৭] চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি।
মৃত্যু: ১৫০৪ – স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা। ১৫২৪ – বিশ্বখ্যাত নাবিক ভাস্কোদাগামা। ১৭৪১ – সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা। ১৮৫৮ – ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা। ১৮৮৪ – বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ। ১৯৬৩ – লি হার্ভে অসওয়াল্ড, প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী। ১৯৮২ – বারাক ওবামা সিনিয়র। কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা। ২০১৭- সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।
2 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
1 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
8 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
6 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
2 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক